সরকারি চাকরি সংশোধনী আইন বাতিলের দাবিতে সচিবালয়ে অচলাবস্থা, আজও চলবে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার সকাল থেকেই আন্দোলনকারীরা সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়ে অবস্থান নেন। দুপুরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সচিবালয়ের প্রধান ফটকের দিকে গেলে কিছু সময়ের জন্য তা বন্ধ রাখা হয়। বিকেল পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, এই অধ্যাদেশ সরকারের চুক্তিভিত্তিক কিছু সচিবের ষড়যন্ত্রে প্রণীত। তারা অধ্যাদেশটিকে ‘কালাকানুন’ হিসেবে আখ্যা দেন এবং অবিলম্বে তা বাতিলের দাবি জানান।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, “এই আইন সরকারকে বিব্রত করতেই চুক্তিভিত্তিক পাঁচ-ছয়জন সচিব এ ষড়যন্ত্র করেছেন। জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে মামলা থাকা অবস্থায় তিনি কীভাবে আইন পাস করলেন? তাকে গ্রেফতার করে সচিবালয় থেকে সরিয়ে না নিলে, আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বাধ্য হবো।”

আন্দোলনের অন্য নেতা মো. বাদীউল কবীর বলেন, “আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। মঙ্গলবার সকাল ১০টায় আবারও সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

আন্দোলনের ফলে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্দোলন চলাকালে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

এদিকে আন্দোলনে সংহতি জানিয়েছে ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’। সংগঠনটি মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের অপসারণ দাবি করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধনের খসড়া অনুমোদনের পর গতকাল তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। এরপর থেকেই সচিবালয়সহ দেশের বিভিন্ন সরকারি দপ্তরে শুরু হয় প্রতিবাদ।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাথায় লাল কাপড় বাঁধা, হাতে অস্ত্র-মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার

নিজস্ব প্রতিবেদক: মাথায় লাল কাপড় বাঁধা, হাতে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মহড়ার ঘটনা ঘটেছে। মহড়ার পরপরই প্রকাশ্যে বাজারে অস্ত্রের মুখে দোকানিদের

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা

বেলকুচিতে প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্যে মরে যাচ্ছে বিলের মাছ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বেশ কিছু প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে মারে যাচ্ছে  বিলের মাছ। গত কয়েকদিন ধরে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের

বেলকুচিতে বাক প্রতিবন্ধীর জায়গার দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাক প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০

৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটি থেকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে দেহাবশেষগুলো হস্তান্তর করা হয়।,

আ. লীগের নতুন পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: আ. লীগের নতুন পরিকল্পনা। সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগে বাড়ছে নানা অপকর্ম। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার