সবার সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আমার নেতৃত্বে নয়, এ দেশের ১৮ কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। আমরা মূল ক্রেডিট আল্লাহ তায়ালাকে দিই, আর জমিনের ক্রেডিট এদেশের সমস্ত জনগণের দেয়ার পক্ষে।

বুধবার সকালে রাজধানীর শাহবাগে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের কারামুক্তি উপলক্ষ্যে আয়োজিত শোকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো। এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

এসময় জামায়াত আমির বলেন, এটা কোন সভা না। মজলুম নেতার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার একটা আয়োজন ছিল। আমাদের এই ভাইয়ের বক্তব্য অচিরেই আরও বড় পরিসরে শুনবো ইনশাআল্লাহ। এই ঢাকায়ই শুনবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, যাকে মৃত্যুদণ্ড দিয়ে জুলুম করা হয়েছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন তার নেক হায়াত দান করেন, তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে যেন তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্ষমতায় গেলে পাশবিকতা ও লুটপাটহীন সমাজ উপহার দেবে জামায়াত: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাশবিকতা ও লুটপাটহীন মানবিকতার সমাজ উপহার দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে

মনকিচর শাপলা পাড়া নাইট অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: উপজেলার শীলকূপ ইউনিয়নে ‘মনকিচর শাপলা পাড়া নাইট অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট-২৫’র ফাইনাল খেলা শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। শীলকূপ ইউনিয়ন ছাত্রদলের

টাঙ্গাইলের মহাসড়কে যানবাহনের চাপ, টোল আদায় দুই কোটি ৮৬ লাখ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বেড়েছে যমুনা সেতুর টোল আদায়। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৩

জামায়াত কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার 

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানে সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার তিনি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয়

ইসরায়েলকে যে শর্ত দিল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণের আহ্বানে সাড়া দেবে না লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।গতকাল শুক্রবার হিজবুল্লাহর আল-মানার টিভি চ্যানেলে সম্প্রচারিত এক

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত : নওগাঁয় বিএমএসএফ নেতৃবৃন্দ 

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫: আর কোন প্রয়োজনে নয়, পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি