সকল শ্রেণী-পেশার মানুষের আত্মত্যাগে ২০২৪ এর বিপ্লব অর্জিত হয়েছে – রায়গঞ্জে মাশরাফি সরকার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি সরকার বলেছেন, বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জন করতে আমাদের অনেক ভাই-বোনদের রক্ত দিতে হয়েছে। শুধু শিক্ষার্থীরাই আন্দলোন করেন নি। সকল শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগের বিনিময়ে ২০২৪ এর এই বিপ্লব সম্ভব হয়েছে। এটি ছিল সম্মিলিত বিপ্লব। নতুন বাংলাদেশে স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।

সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ‘জুলাই গণঅভ্যুত্থানে আহত ও  শহীদ পরিবারে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। মতবিনিময় সভা আয়োজন করে রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতসহ অংশগ্রহণ করা প্রতিটি মানুষই আমাদের সবার মাথার মুকুট। নিজেদের অধিকার আদায়ের জন্য দল মত নির্বিশেষে যারা এই আন্দোলনে অংশ গ্রহন করেছে তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। তাদের পাশে সর্বদা দেশবাসী থাকবে এমনটাই দাবি করেন তিনি।

উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ এর সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক সালমান জোয়ারদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দীয় স্বাস্থ্য বিষক উপ কমিটির সদস্য মুনতাসীর মেহেদী হাসান, নিটোর হাসপাতালের ছাত্র প্রতিনিধি রিফাত লোদী, মুসা হাসেম, শহীদ এম মুনছুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফয়সাল বিশ্বাস,  ফাহিম বিশ্বাস, ইশরাত জাহান এশা, আশিক, সাব্বির, নোমান প্রমুখ।

এ সময় আহত শিক্ষার্থী এবং শহীদদের পরিবারে আন্দোলনের সময়ের ঘটে যাওয়া নানা ভয়ংকর কাহিনীর উপস্থাপন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের

এইচএসসিতে ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি জামায়াত নেতার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র-জনতা ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র-জনতা আজ দাবি তুলেছে

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল নিজেই ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট হাসিনা সরকারের তিন মেয়াদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের বিরুদ্ধে ‘ভুয়া সনদ বাণিজ্য’ করার অভিযোগ উঠেছে। কমপক্ষে ৫ থেকে ৭

পৌনে চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।, রবিবার সকাল সাতটা ৪০ মিনিটের দিকে