সংস্কার ও বিচার ছাড়া গ্রহণযোগ্য নয় নির্বাচন: মুফতি রেজাউল করিম

ঝিনাইদহ প্রতিনিধি: দেশে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন এবং বিগত সময়ে সংঘটিত গণহত্যার নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত দলটির এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি রেজাউল করিম বলেন, “যারা অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তারা আবার ক্ষমতায় এসে দেশকে কী উপহার দেবে, তা জাতির জানা আছে। এখন প্রয়োজন প্রকৃত সংস্কার, জবাবদিহিতামূলক সরকার এবং জনগণের অধিকার নিশ্চিত করা।”

তিনি প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেন, এই পদ্ধতিই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পারে।

গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, জেলা জামায়াতের আমীরসহ এনসিপির নেতৃবৃন্দ।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার: বঙ্গবীর কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,আমি দেশবাসী ও আন্তর্জাতিক ভাবে বলতে চাই, ২৪এর আন্দোলন আমি

বাঁশখালীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা যুব বিভাগের আয়োজনে ওয়ার্ড ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

কাজিপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা ও র‌্যালি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক

সলঙ্গায় দাদিকে গলা কেটে হত্যা, নাতি আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় এক বৃদ্ধ নারীকে নিজ ঘরে গলা কেটে হত্যার অভিযোগে তার নাতিকে আটক করেছে থানা পুলিশ। সলঙ্গা থানার চকবরু গ্রামে বুধবার

পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে শেখ হাসিনার নাম ,ভারতে তোলপাড়

অনলাইন ডেস্ক: ফের মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল সিপিএম। চার দিনের কনফারেন্স শেষে রাজ্য সিপিএম-এর যে কমিটি সামনে এসেছে তাতে রয়েছে ৮০ জনের নাম। রাজ্য

বিগত সরকারের সময় শাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের সময় শাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৮ অক্টোবর)