সংবিধান সংশোধনে গণভোটের দাবি ৮১ শতাংশ মানুষের

নিজস্ব প্রতিবেদক: দেশের ৮১ শতাংশ মানুষ সংবিধান সংশোধনে গণভোট চান। জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর পক্ষে মত দিয়েছেন ৮৩ শতাংশ, আর রাজনৈতিক দলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতির পক্ষে মত দিয়েছেন ৮৯ দশমিক ৫ শতাংশ মানুষ।

শনিবার রাজধানীতে বাংলাদেশ এন্টারপ্রাইজিং ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত গোলটেবিল বৈঠকে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সময় ধরে ঢাকাসহ দেশের ১২ জেলায় বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, নারী ও তরুণ প্রতিনিধিসহ এক হাজার ৫০০ জনের অংশগ্রহণে এই গবেষণা পরিচালিত হয়।

গবেষণা অনুযায়ী, সংস্কার ও নির্বাচনের পক্ষে মত দিয়েছেন ৫৭ শতাংশ, শুধু নির্বাচনের পক্ষে ২৪ শতাংশ এবং শুধু সংস্কারের পক্ষে ১৯ শতাংশ মানুষ। এছাড়া নির্বাচন সংস্কারে ব্যালটে ‘না’ ভোটের সুযোগ চান ৭৮ দশমিক ৩ শতাংশ, প্রার্থীদের আয়-ব্যয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ চান ৭৮ শতাংশ এবং নারী প্রতিনিধিত্বে সরাসরি ভোট চান ৯১ শতাংশ মানুষ। স্থানীয় সরকারের ক্ষেত্রে দলনিরপেক্ষ নির্বাচন চান ৭৯ দশমিক ৫ শতাংশ, সংসদ সদস্যদের হস্তক্ষেপ বন্ধ চান ৮৭ শতাংশ এবং স্থানীয় সরকারের ক্ষমতা বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন ৮৩ শতাংশ উত্তরদাতা।

রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন ৯৬ শতাংশ, দলের আয়-ব্যয়ের স্বচ্ছতার পক্ষে ৯৪ শতাংশ এবং নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন ৭৬ শতাংশ মানুষ।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, প্রশাসনিক সংস্কার, দুর্নীতি দমন, ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার প্রশ্নে জনগণের জোরালো প্রত্যাশা রয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া

নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্টেই হওয়া উচিত: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: ৫ আগস্টকেই নতুন বাঙলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক

এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়: সংস্কৃতি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তবে ঐতিহাসিকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে বেনাপোল

দুই বাংলাদেশিকে হত্যার পর পদ্মায় ফেললো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর লাশ পদ্মা নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। রোববার রাত দু্ইটার দিকে আন্তর্জাতিক

সিরাজগঞ্জে নারীদের অগ্রযাত্রায় বাধা নয়, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের এগিয়ে যাওয়ার পথে জামায়াত কোনো বাধা হবে না। বরং নারীদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা