শ্রীলঙ্কার কল্যাণে সুপারে ফোরে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপে গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচের ফলাফলে শ্রীলঙ্কার পাশাপাশি আসরের সুপার ফোরে কোয়ালিফাই করল বাংলাদেশও।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ পায় আফগানরা। জবাবে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে লঙ্কান বাহিনী।

ম্যাচ চলাকালীন ধারাভাষ্যে রাসেল আর্নল্ড বলছিলেন, শ্রীলঙ্কার এই রান তাড়া কেবল কলম্বোতেই উদযাপিত হচ্ছে না। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম-সিলেটেও হচ্ছে। মূলত, আফগান-শ্রীলঙ্কা ম্যাচের সমীকরণের অনেক যদি-কিন্তুর ওপরেই দাঁড়িয়ে ছিল লিটন-মোস্তাফিজদের সুপার ফোর যাত্রা।,

আজ শুধু টাইগার টিম নয়, পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল শ্রীলঙ্কার দিকে। আফগানিস্তান জিতলেও বাংলাদেশের সুযোগ ছিল। কিন্তু শ্রীলঙ্কার রান ১০১ পার হতেই সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর একমাত্র শ্রীলঙ্কার জয়ই বাংলাদেশকে এশিয়া কাপের সুপার ফোরে তুলতে পারত। ৮ বল হাতে রেখে আফগানিস্তানের ১৬৯ রান টপকিয়ে ৬ উইকেটের জয় নিয়ে বাংলাদেশিদের মুখে হাসি উপহার দিল শ্রীলঙ্কা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বদর উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১ অক্টোবর) সকালে

কাম্প ন্যুতে সাত গোল বার্সেলোনার, কোয়ার্টার ফাইনালে নিশ্চিত

স্পোর্টস ডেস্ক: প্রথম লেগে সেন্ট জেমস পার্কে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে কাম্প ন্যুয়ে নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের

নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইসরায়েলের অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষুব্ধ হয়েছেন। এ বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তকে তিনি ‘বড়

ভারতের ‘ভরসা’ বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ। জুলাই গণহত্যার অভিযোগে শিগগিরই ক্ষমতার রাজনীতিতে আসতে পারবে না দলটি। সাত মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি। ইসলামপন্থি দল

ইসরায়েলি প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: গাজায় দীর্ঘ দুই বছর গণহত্যা চালানোর পর এবার নতুন এক সংকটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবন ঘেরাও করে নেতানিয়াহুর

ইরানের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলের ভবন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে ছিল দুটি ক্ষেপণাস্ত্র, দ্বিতীয়টিতে চারটি। হামলায় ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে