শৈলকূপায় কুরআন বিতরণ কর্মসূচিতে বাধা, ছাত্রীসংস্থার নিন্দা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত পবিত্র কুরআন বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের বাধার অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

সংস্থার প্রচার বিভাগীয় সম্পাদিকা রিনতাহা তারান্নুম স্বাক্ষরিত শুক্রবারের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচি চলাকালে ছাত্রদল কর্মীরা স্লোগান দিয়ে ও উগ্র আচরণের মাধ্যমে অনুষ্ঠান ব্যাহত করে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল উম্মে আরওয়া বলেন, পবিত্র কুরআন বিতরণ একটি শান্তিপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচিতে বাধা প্রদান মৌলিক অধিকার ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা, বিএসএফ বললো অনিচ্ছাকৃত

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শনিবার (২৯ নভেম্বর) শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনা ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি

হামলা-সংঘর্ষের মধ্যে সেনা নিরাপত্তায় সরিয়ে নেওয়া হলো এনসিপি নেতাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আবারও হামলার ঘটনায় চরম উত্তেজনার মধ্যেই সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) ব্যবহার করে গোপালগঞ্জ ত্যাগ করেন দলের

সৌদি আরব যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর

নিজস্ব প্রতিবেদক: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বৃহস্পতিবার স্থানীয়

সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

চাঁপাইনবাবগঞ্জে আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আলোচিত দুই ভাই গুমের ঘটনায় জড়িত আওয়ামী লীগের তিন নেতার জামিন শুনানির পর আদালত প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ছাত্রদল

শ্রীপুরে কিশোর গ্যাং নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, তীব্র উদ্বেগে স্থানীয়রা

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত তেহিম মাতবরের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও