শৈলকুপায় সেনা অভিযানে অস্ত্র তৈরির কারখানা শনাক্ত, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একজন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়।

২৮ জুলাই সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি বাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, একটি পিস্তলের ব্যারেল, কয়েকটি দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

ঘণ্টাব্যাপী অভিযানে আটক করা হয় ওই বাড়ির মালিক রফিকুল ইসলামকে। তিনি মৃত মোকছেদ আলীর ছেলে এবং স্থানীয়ভাবে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান শেষে রফিকুলকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, সেনা ক্যাম্পের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামসহ রফিকুলকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সেনা অভিযানের ফলে এলাকাজুড়ে আতঙ্ক কমে আসছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আর্শীবাদের পরই মৃত্যু—রাজশাহীর হোটেল কক্ষে সবুজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিয়ের আর্শীবাদ সম্পন্ন হওয়ার পরই রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান গুদকভ নিহত

অনলাইন ডেস্ক: ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি

জামায়াত পুলিশ-প্রশাসনকে কব্জা করার চেষ্টা করছে: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের নির্বাচন ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে

ডিসেম্বরে ভোট চায় শতাধিক দল

ঠিকানা ডেস্ক: নির্বাচন কমিশনে নিবন্ধিত ও অনিবন্ধিত শতাধিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছে। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়-প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বিস্ময়

শেখ হাসিনা ১৪০০ খুন তিনি কোথা থেকে করলেন? প্রশ্ন খালেদ মুহিউদ্দীনের

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বলেছেন, ‘শেখ হাসিনার ইন্টারভিউ এখন পৃথিবীর কোন সাংবাদিক নিতে চাইবেন না—আপনি আমাকে বলেন? আপনার কি মনে হয় না?’ মঙ্গলবার (২৮ অক্টোবর)

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে