শেখ হাসিনাকে আসামি করে ৫৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে ১৮ মাস পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

বাসসরে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর বিচারক আব্দুল মন্নান মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেন।

মামলার বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল কর্মী বলে দাবি করেছেন। মামলার আসামিরা হলেন— শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমসহ মোট ৫৬ জন।

বাদী তার মামলার বিবরণীতে উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের কাছে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে তিনিসহ (মাহমুদুল হাসান) আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জেন-জি সমর্থনে নেপালের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে আরএসপি

অনলাইন ডেস্ক: নেপালের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে তরুণ ভোটারদের ব্যাপক সমর্থনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র

সলঙ্গায় মসজিদের ওয়াকফকৃত ৯ বিঘা জায়গা দখলে রাখার অভিযোগ মন্টুর বিরুদ্ধে

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের নামের ওয়াকফকৃত ৯ বিঘা জায়গা তথ্য গোপন করে অবৈধভাবে ভোগদখল করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম মন্টুর (৬০)বিরুদ্ধে। দীর্ঘদিন

রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ ও পৌরসভায় পরিকল্পিত নগরায়ন নিয়ে মতবিনিময় সভা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক স্থাপন ও পৌরসভার পরিকল্পিত নগরায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে

রূপপুর প্রকল্পে জ্বালানি লোডের পূর্ব প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) প্রথম ইউনিটের রিয়‍্যাক্টর কম্পার্টমেন্টের কন্টেইনমেন্ট (সুরক্ষা ব্যুহ) এর অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় নকশা অনুযায়ী

বার্ন ইনস্টিটিউটের সামনে ফ্রিজিং ভ্যান, বেশি ভাড়ার অপেক্ষায় চালক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেন হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা। সামনে লাশবাহী ফ্রিজিং ভ্যান নিয়ে অপেক্ষা করছেন এক চালক। নাম

ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করলেন ছাত্রদল নেতা!

নিজস্ব প্রতিবেদক: জামালপুর ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে একই কলেজ শাখা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে তার