শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ হাই স্কুল এন্ড কলেজে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ঐতিহ্যবাহী আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আওতায় এক ওরিয়েন্টেশন সোমবার (২৮এপ্রিল) সকাল ১০টায় আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় সিরাজগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমানের সভাপতি ও সঞ্চালনায় প্রধান অতিথি জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ এর উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মাছুদ রানা।

আলোচনায় অংশ নেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মনজুর আলম, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, প্রভাষক আবু রায়হান, প্রমূখ।

শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করার লক্ষে বিভিন্ন পরামর্শমূলক নির্দেশনা দেওয়া হয়।

এসময় নিরাপদ খাদ্য বিষয়ক প্রশ্নোত্তর পর্বে ৫জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে যমুনা সেতু ছয়দিনে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদ যাত্রায় ছয়দিনে যমুনা সেতু দিয়ে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৮৮

তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরার প্রশ্নে আজ আপিল বিভাগে শুনানি

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফেরার বিষয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ

সিরাজগঞ্জে শয়নকক্ষে হামলা ও লুটপাট 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের হরিপুর গ্রামের হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামালের ক্রয়কৃত সম্পত্তি আদালতের আদেশ অমান্য করে বসতবাড়ি ভাংচুর, মারধর

নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন দাবিতে ছাত্রশিবিরের প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রেস ব্রিফিং করেছে। সোমবার সকাল সাড়ে ১১টায় সংগঠনের

সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন গণঅধিকারের রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। রাশেদে অভিযোগ করেন, ড.

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত