শিবচরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত অন্তত ২৫

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) রাতে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন-২ এর কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও আহতরা জানান, মাদারীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন। সন্ধ্যায় শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে পৌঁছালে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে এবং ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে জয়বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র হাতে নিয়ে লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতরা জানান, হামলা এতটাই আকস্মিক ছিল যে অনেকেই মোটরসাইকেল ফেলে খাল–বিল সাঁতরে প্রাণ বাঁচান।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঝালকাঠিতে ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত,আটক ১

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে মাদক কারবারি চেঁচিরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সুজন হাওলাদারের (৩০) কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। কমিশনার নাজমুল

ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দয়া করে দ্রুত নির্বাচন দেওয়া আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন। তাহলে জনগণ

ড্রেনে গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল সিদ্ধিরগঞ্জ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার

ঘোড়া জবাই করে মাংস চুরি, চাঞ্চল্যের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ হাটগোপালপুরে রাতের আঁধারে ঘোড়া জবাই করে চামড়া ফেলে রেখে মাংস নিয়ে গেছে কে বা কারা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের নজরে আসে

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার