শিবচরে নিখোঁজের ১১ দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌরসভার ঠেঙ্গামারা সংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২ জুলাই রাত ১০টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান এনায়েত। রাতে বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। পরে ৫ জুলাই বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার রাত ১০টার দিকে ময়নাকাটা নদীর তীরে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে নৌকায় করে নদীর বিভিন্ন স্থানে খোঁজ করে মরদেহটি দেখতে পান। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে থানায় খবর দেন। এরপর শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।

ওসি আজহার আলী বলেন, “রাত সাড়ে ১২টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরের বিভিন্ন অংশ দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জোরপূর্বক জমি দখল, অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গায় জোরপূর্বক জমি দখল, অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে সলঙ্গা বাজারের মাস্টার মার্কেটে

ঘুষচুক্তির নথি প্রধানমন্ত্রীর হাতে, তবু রক্ষা পান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ঘুষ গ্রহণের চাঞ্চল্যকর অভিযোগের মুখে পড়েছিলেন আওয়ামী লীগ নেতা নসরুল হামিদ। একটি বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে

হাসিনা আমলে ব্যাংক খাতে লুটপাট: ১১ গোষ্ঠীর ১ লাখ ৯৫ হাজার কোটি টাকার ঋণ তদন্তে

বিদেশে পাচার হওয়া সম্পদের খোঁজে ১১টি তদন্ত কমিটি; জব্দ হয়েছে স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব স্টাফ রিপোর্টার: ক্ষমতা হারানো সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের

যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি, তলিয়ে গেছে বাদামের খেত: লোকশানে কৃষক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের চরাঞ্চলের শত শত বিঘা বাদামেরখেত তলিয়ে গেছে। একারনে ক্ষতিগ্রস্থ কৃষকেরা অপরিপক্ক বাদাম তোলার চেষ্টা করছেন।

অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় ‘দোষ স্বীকার’ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় ‘দোষ স্বীকার করেছেন’ পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। ‘রাজনৈতিক নেতৃত্বও দায়ী’, বাংলাদেশ ছাত্র আন্দোলনপর্বে হত্যাকাণ্ডের

এবার টাঙ্গাইলে ডাকাতের কবলে শিক্ষা সফরের চার বাস

জহুরুল ইসলামের স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরের চারটি স্কুলবাস। ডাকাতরা বাস থেকে লুট করেছে মালপত্র। গত ১০