শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে শাহাজাদপুরে গুড নেইবারসের অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা”। মানবিক উন্নয়নমূলক সংগঠন গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি’র উদ্যোগে মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকালে তালগাছি আবু ইসাহাক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইংরেজি ভাষা শিক্ষার প্রতি ভয় কাটিয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভাষা দক্ষতা বিকাশই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালগাছি আবু ইসাহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পারভেজ আক্তার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার কর্মকার, গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) নিকোলাস কিস্কু, অ্যাসিস্ট্যান্ট অফিসার পনুয়েল মণ্ডল ও কম্পিউটার প্রশিক্ষক মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক ও গুড নেইবারসের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই গুড নেইবারসের এই উদ্যোগের মূল লক্ষ্য।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শরীয়তপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ভেদেরগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায়

সিরাজগঞ্জে চাঁদার দাবিতে চায়ের দোকানে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার টাকা না দেওয়ায় চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুস সালামের বিরুদ্ধে। এ ঘটনায়

তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই, এই শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শুক্রবার সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে। প্রধান

সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে

ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র, কার্তুজ ও হাতবোমা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার

চিনি খেয়েই বিশ্বে মারা যায় ৩.৫ কোটি মানুষ

চিনি পছন্দ করেন না এমন হয়তো কমই খুঁজে পাওয়া যাবে। তবে চিনি কোনোভাবেই আমাদের শরীরের জন্য উপকারী নয়, এককথায় বলতে গেলে চিনি পুষ্টিহীন ক্যালোরি, যা