শাহজাদপুরে ফিরে এলো মওলানা ছাইফুদ্দিন এহিয়া কলেজের পরীক্ষা কেন্দ্র

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাতিল হওয়া পরীক্ষা কেন্দ্র অবশেষে ফিরে পেল শাহজাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মওলানা ছাইফুদ্দিন এহিয়া ডিগ্রী কলেজ।

রোববার (২৫ মে) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আনন্দঘন ঘোষণা দেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা মরহুম সংসদ সদস্য খান মজলিশ সারোয়ারের বড় ভাই, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বর্তমান পরিকল্পনা কমিশনের সদস্য খান মজলিশ কাওসার।

তিনি বলেন, “বিগত সরকারের আমলে প্রতিহিংসার বশবর্তী হয়ে এই কলেজের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছিল। আমি কোনো হিংসা-বিদ্বেষে বিশ্বাস করি না। তাই বঙ্গবন্ধু মহিলা কলেজে কেন্দ্র বহাল রেখেই এই কলেজের কেন্দ্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, কলেজ উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই ৫০ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদিত হয়েছে। শিগগিরই তা কলেজ কর্তৃপক্ষের হাতে পৌঁছাবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য আলী সাদাত খান মজলিশ মেরাজ। তিনি বলেন, “আমার বড় চাচা মওলানা ছাইফুদ্দিন ওরফে দুদু মওলানার হাত ধরে এই অঞ্চলে যে উন্নয়নের সূচনা হয়েছিল, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর সন্তানদের নেতৃত্বে এখন পর্যন্ত প্রায় ৩৮-৩৯টি প্রতিষ্ঠান ও প্রকল্প বাস্তবায়িত হয়েছে শাহজাদপুরে।”

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা কে.এম. আরিফ উদ্দিন এবং সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের তেল বাণিজ্য ও হিজবুল্লাহকে নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরাকি তেলের আড়ালে ইরানি তেল পাচারকারী একটি নেটওয়ার্ক এবং হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩ জুলাই) মার্কিন

বিদেশি পিস্তল গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় বিদেশি পিস্তলসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রোহান রশিদ দুরুদকে যৌথবাহিনী গ্রেফতার করেছে।, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা বুধবার ভোররাতে মাগুরা শহরের

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত

কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে একদম শূন্যরেখার শেষ অংশে দেওয়া কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বেড়া দেওয়ার ছয়

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

এক মাসে ১৭ হাজার কোটি টাকা হারিয়েছে পুঁজিবাজার

ডেস্ক রিপোর্ট: এপ্রিলজুড়ে পুঁজিবাজার মোটেও ভালো কাটেনি বিনিয়োগকারীদের। ঈদের ছুটি কাটিয়ে শুরু হওয়া লেনদেনে লাগাতার পতনে ঢাকার বাজারে প্রধান সূচক কমেছে ৩০২ পয়েন্ট এবং বাজার