শামীম ওসমান-সেলিম ওসমানসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় মো. আলিফ (১৮) নামে এক কিশোরকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ভাই জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫৬ নেতাকর্মী এবং ১৫০-২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দিবাগত মধ্য রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

২০২৪ সালের ২১ জুলাই বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ডাচ-বাংলা ব্যাংক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। অভিযোগ অনুযায়ী, শামীম ওসমানের নির্দেশে এবং তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরি ওসমানের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র, শর্টগান, পিস্তল, ককটেল, লাঠি, ইট-পাটকেল এবং ধারাল অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমন করার চেষ্টা করে।

এ সময় হামলাকারীদের ছোড়া গুলিতে আলিফের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। গুরুতর আহত আলিফকে স্থানীয় লোকজন উদ্ধার করে ট্রাস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আলিফের বাবা মো. অহিদ মিয়া অভিযোগ করে বলেন, ঘটনার পরপরই থানায় মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে বুধবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।

মামলায় প্রধান আসামি করা হয়েছে শামীম ওসমানকে। তার সঙ্গে তার ভাই সেলিম ওসমান, ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু এবং নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বারসহ মোট ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও ১৫০-২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি চালায়, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং শারীরিকভাবে আঘাত করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)। মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’

ডেস্ক রিপোর্ট: ২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন নির্বাচিত হয়েছিলেন, এই ধরনের নির্বাচন যেন না হয়। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে সেখানে যারা

বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ হেফাজতে ইসলামের

ডেস্ক রিপোর্ট: দেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা সম্পর্কে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আনতে গিয়ে আটক যুবদল নেতা

ডেস্ক রিপোর্ট: হাইকোটের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তা আনতে গিয়ে আটক হয়েছেন আকতার হোসেন নামের এক যুবদল

চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাম্বল ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন বাঁশখালী উপজেলার চাম্বলস্থ আয়ান পার্কে বৃহস্পতিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি

আগামী নির্বাচনের ফল হবে ডাকসু, জাকসুর মতো: জামায়াতে আমির

নিজস্ব প্রতিবেদক: চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরে