শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সরকারি সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে দার ২৩–২৪ আগস্ট ঢাকা সফর করবেন। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ পরিসর ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু স্থান পাবে।

তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন। সফরের দ্বিতীয় দিনে ইসহাক দার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, ঢাকা–ইসলামাবাদের শীতল সম্পর্ক পুনরুজ্জীবিত করতে পাকিস্তান সম্প্রতি সক্রিয় হয়েছে। গত এপ্রিলেই পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকা সফর করেন। সেই ধারাবাহিকতায় এবার আসছেন ইসহাক দার।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পালাবদলের পর পাকিস্তান দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদারে উদ্যোগী হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে দারের ঢাকা সফরের পরিকল্পনা থাকলেও ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত–পাকিস্তান উত্তেজনার কারণে সফরের তারিখ পরিবর্তন করা হয়।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি

বিএনপি করার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় জামায়াত কর্মীকে মারধর

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে বিএনপি করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামায়াতের কর্মী ফারুক হাওলাদারকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের বিরুদ্ধে। মারধরে আহত ফারুক বর্তমানে বাউফল

মহাসড়কে আ.লীগের অবরোধে শিশুদের হাতেও দেওয়া হয়েছে অস্ত্র

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় মহাসড়কে গাছের

ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার (১৬ জুন) ভোরে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সেই হিন্দু যুবককে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২০

প্রধান শিক্ষক আফছার আলীর বদলি নামে ধোঁকাবাজি, তদন্তেও দোষী কিন্তু পদক্ষেপ নেই

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ