লিবিয়া থেকে দেশে ফিরতে চান ২ হাজারের বেশি বাংলাদেশি

অনলাইন ডেস্ক: লিবিয়ার মিসরাতা শহর সফর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। সফরে তিনি স্থানীয় বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং একটি গণশুনানিতে অংশ নেন, যেখানে প্রবাসীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন।

বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে লিবিয়ায় অবস্থানরত দুই হাজারেরও বেশি বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় ধাপে ধাপে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

রাষ্ট্রদূত জানান, ইতোমধ্যে গত দেড় বছরে আইওএম-এর সহায়তায় ৫ হাজার ৫০০-এর বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মিসরাতা সফরের অংশ হিসেবে প্রাথমিকভাবে তালিকাভুক্ত ২১৮ জন অভিবাসীর আইওএম নিবন্ধন কার্যক্রমে দূতাবাস সহায়তা প্রদান করেছে।

তিনি জানান, লিবিয়ায় ই-পাসপোর্ট চালুর কার্যক্রম চলছে এবং ২০২৫ সালের মধ্যেই এই সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ই-পাসপোর্ট হারিয়েছেন বা ক্ষতিগ্রস্ত করেছেন, তাদের দূতাবাস থেকে সার্টিফিকেট নিয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং যেকোনো দুষ্কৃতিমূলক ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি প্রবাসীদের সতর্ক ও সচেতন থেকে চলাফেরার আহ্বান জানান।

রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের ঝুঁকি ও পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে রেমিট্যান্স বৈধ চ্যানেলে পাঠানোর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ স্কিমে অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন।

ভিসা ও আকামা সংক্রান্ত জটিলতা নিরসনে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনায় রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। সময়মতো আকামা নবায়ন ও স্থানীয় আইন-কানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সফরের সময় প্রবাসীদের জন্য কনস্যুলার ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সেবাও প্রদান করে বাংলাদেশ দূতাবাস।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জুয়েল রানা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হলেন নাবিল মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নাবিল মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। ১৫ ফেব্রুয়ারি

হত্যা মামলার আসামি অভিনেতা সিদ্দিক জনতার হাতে আটক 

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণহত্যা মামলার তালিকাভুক্ত আসামি জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ

ঈদে সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এবার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু

রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা-ভাঙচুর: কাস্টোডিয়ানের শাস্তির দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী এক দম্পতির ওপর কর্মচারীদের হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ শেষে উত্তেজিত