লঘুচাপ বাংলাদেশ অতিক্রম করেছে, ভারী বৃষ্টির শঙ্কা নেই

স্টাফ রিপোর্টার: স্থল লঘুচাপটি বাংলাদেশের উপরিভাগ অতিক্রম করায় দেশের আবহাওয়ার ব্যাপক উন্নতির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে আজ সারাদিন দেশের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিচ্ছিন্নভাবে ঢাকাসহ বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে গতকাল রাত ৯টার দিকে বাংলাদেশ অতিক্রম করে ভারতের মেঘালয়ের দিকে চলে গেছে। এতে আজ শনিবার সারাদিন দেশের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দেশের নৌবন্দরগুলোর জন্য সতর্কবার্তাও এক নম্বরে নামিয়ে আনা হয়েছে।

শনিবার ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সাধারণত ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় পাশাপাশি দক্ষিণ কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের সহযোগী ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. রুবেল আহমেদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

ভেড়ে না বড় জাহাজ, চট্টগ্রাম বন্দর কলম্বো-সিঙ্গাপুর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ

নিজস্ব প্রতিবেদক: অবস্থানগত কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেল পলিপ্রবণ। নিয়মিত ড্রেজিং করলে বন্দর চ্যানেলে জোয়ারের সময় সর্বোচ্চ সাড়ে নয় মিটার গভীরতা পাওয়া যায়। ভাটার সময় গভীরতা

শপথ পড়তে হাইকোর্টে রিট করলেন ইশরাক

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়তে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট

সলঙ্গায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার কালিবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অভিযোগ

বেলকুচিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুবউন্নয়ন অধিদপ্তরের আওতায় যুব মহিলা ও যুবকদেরকে মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ করা

কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: ১০ দলের জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ১০ দলের জোটকে আপনারা ভোট দিন। আমাদের পার্লামেন্টে পাঠান যাতে সরকার