রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ১১ দেশের

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের ১১ দেশ বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে। দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড।

আজ সোমবার সকালে ঢাকায় ফ্রান্স দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের সেনা অভিযান রোহিঙ্গাদের যে বিপুল বাস্তুচ্যুতি ঘটিয়েছে, আট বছর পরও তার প্রভাব বহাল রয়েছে। বর্তমানে বাংলাদেশে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, যাদের সংখ্যা এখনও বাড়ছে।

১১ দেশ রোহিঙ্গাদের দৃঢ়তা ও সহনশীলতার প্রশংসা করে জানায়, রাখাইনের ক্রমাবনতিশীল নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির মধ্যেও তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়, যারা রোহিঙ্গাদের আশ্রয়, নিরাপত্তা এবং মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গারা নিজ ভূমিতে ফিরতে চায়। তবে মিয়ানমারে এখনো এমন পরিবেশ তৈরি হয়নি, যাতে তারা নিরাপদে, স্বেচ্ছায় ও স্থায়ীভাবে ফিরে যেতে পারে। এজন্য মূল কারণ নিরসন জরুরি। সব পক্ষকে প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।

১১ দেশ মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে বলে, সহিংসতা বন্ধ করতে হবে এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। তারা আটককৃতদের মুক্তির দাবি ও আন্তর্জাতিক জবাবদিহি প্রক্রিয়াকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এছাড়া রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কক্সবাজারবাসীকেও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে রোহিঙ্গাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

যৌথ বিবৃতির শেষাংশে বলা হয়, আট বছর পরও আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের লক্ষ্যে রোহিঙ্গা ও বাংলাদেশের পাশে অটলভাবে রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় অফিস সহায়ক দিয়ে বিদ্যুৎ লাইনের কাজে একজনের মৃত্যু 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় অফিস সহায়ক কে দিয়ে বিদ্যুৎ এর লাইনম্যানের কাজ করাতেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা তারাই ধারাবাহিকতায় রবিবার (১৮ জানুয়ারি) সকালে সলঙ্গা থানার চৌবিলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্তত ৩৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম

ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, একদিন

সেই আনিছুর রহমান কে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামী

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মো. আনিসুর রহমানের বিরুদ্ধে ভুয়া স্কুল খুলে প্রতারণা এবং মামলার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে

ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে

আল জাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তার পরিবার ও অন্যান্যদের নিয়ে ২০২১ সালে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ‘অল দ্য