রেমিট্যান্স বাড়ছে, কমছে ব্যাংক আমানত

নিজস্ব প্রতিবেদক: বৈধ পথে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড প্রবৃদ্ধি সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী বাড়েনি ব্যাংক আমানত। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে প্রায় ৩ লাখ ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলেও একই সময়ে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ৩৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ব্যাংক আমানতের স্থিতি বেড়েছে ৭৫ হাজার ৮১৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ হাজার কোটি টাকা কম।

অর্থনীতিবিদ ও ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, কয়েকটি ব্যাংকের অনিয়ম, নগদ টাকার প্রতি মানুষের ঝুঁক, উচ্চ মূল্যস্ফীতি ও আস্থার সংকট ব্যাংকে আমানত না বাড়ার অন্যতম কারণ। যদিও মেয়াদি আমানতের বিপরীতে ১০-১২ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাংকগুলো, তবু আমানতকারীদের মধ্যে আস্থা ফিরে আসেনি।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, ‘বেসরকারি ও শরিয়াহভিত্তিক কিছু ব্যাংকের সংকটজনক অবস্থান মানুষকে আতঙ্কিত করছে। এ কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিছুটা প্রবৃদ্ধি থাকলেও সার্বিকভাবে খাতটির প্রতি আস্থা ফিরছে না।’

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, মার্চ ২০২৫ শেষে ব্যাংক খাতে আমানতের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ১৮ হাজার ৬১১ কোটি টাকায়, যা গত বছরের জুনে ছিল ১৭ লাখ ৪২ হাজার ৭৯৭ কোটি টাকা।

অন্যদিকে ইস্যুকৃত নোটের পরিমাণও বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে দেশে ইস্যুকৃত নোটের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ১৬১ কোটি টাকা। এর মধ্যে ২ লাখ ৯৬ হাজার ৪৩১ কোটি টাকাই ব্যাংক খাতের বাইরে রয়েছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক।

ব্যাংক খাত নিয়ে নেতিবাচক সংবাদ, গ্রাহকের প্রত্যাশা অনুযায়ী সেবা না পাওয়া এবং দুর্নীতির কারণে নগদ টাকার প্রতি মানুষের নির্ভরতা বাড়ছে বলেও মত দিয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ।

সরকারি ও বেসরকারি গবেষণার তথ্যানুযায়ী, প্রবাসী আয় ব্যয়ের প্রায় ৭০ শতাংশই ভোগে চলে যায় এবং বাকি অংশ সঞ্চয়ে যায়। তবে সাম্প্রতিক আর্থিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংক খাত নিয়ে অনিশ্চয়তার কারণে সেই সঞ্চয়ের অংশও কমে এসেছে। ফলে ব্যাংক খাতে রেমিট্যান্সের সরাসরি প্রভাব প্রত্যাশা অনুযায়ী পড়ছে না।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে ৩ বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় নতাড়াশ পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার পর এ

মুখ খুললে অনেকের আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে, হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’

নিজস্ব প্রতিবেদক: টেলিকম খাতে দুর্নীতি করার কোনো সুযোগ রাখেননি বলে দাবি করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি

কাবুলে হাসপাতালে পাকিস্তানের বিমান হামলার দাবি: নিহত প্রায় ৪০০, আহত ২৫০

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত ও অন্তত ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির তালেবান

টাঙ্গাইলে মাদী নৃত্য তিনটি সাংবাদিক সংগঠনের পরিচিতি অনুষ্ঠান

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলে আদিবাসী সম্প্রদায়ের মাদী নৃত্য ও গানের মধ্যে দিয়ে তিনটি সাংবাদিক সংগঠনের পরিচিতি ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিনভর টাঙ্গাইলের

পৈতৃক সম্পত্তির ভাগ চাইলেই বোনদের প্রাণে মারার হুমকি দেন ডিপজল!

নিজস্ব প্রতিবেদক: অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের তিন বোন পৈতৃক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের প্রসঙ্গে তাদের ভাইদের বিরুদ্ধে বঞ্চনা ও হুমকির অভিযোগ করেছেন। তারা দাবি করেন, ডিপজলসহ