রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নিতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।,

স্থানীয়রা জানান, পূর্বাচলের শিমুলিয়া এলাকায় অনুমোদনবিহীন এই হাটটি কয়েক মাস আগে স্থানীয় প্রশাসন বন্ধ করে দেয়। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে জসিম উদ্দিন নামে একজন ব্যক্তির প্রভাব খাটিয়ে সেখানে নিয়মিত হাট বসছে। সোমবার হাট চলাকালে মামুন নামে আরেক ব্যক্তি তার লোকজন নিয়ে হাটের নিয়ন্ত্রণ নিতে আসে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আহত সবুজ অভিযোগ করে বলেন, আমি ডিউটি করতেছিলাম। হঠাৎ করে একশোর বেশি লোক রামদা, লাঠি নিয়া হামলা করে। পিস্তল দিয়া তিনটা গুলি ফুটাইছে। আমরা দৌড়াইয়া পালাইছি। মুহাসিনরে কোপায়ছে। মামুন কাকা, রফিকুল্ল্যা আর মনছুরের নেতৃত্বে এই হামলা হইছে।

অন্য আহত রিপন জানান, আমরা গরুর হাটে ডিউটি করতাছিলাম। এর মাঝে মামুন গ্রুপ আইসা বলে ‘তোরা কিসের বিএমপি করস?’ সাথে বড় বড় রামদা, লাঠি, আর কোমর থাইকা পিস্তল বাইর কইরা তিনটা গুলি ফুটাইছে। পরে আমাদের মাইর-ধোর কইরা হাসপাতাল পাঠাইছে।

পূর্বাচল বানিজ্য মেলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পার্থ কুমার চ্যাটার্জী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তখন পরিস্থিতি শান্ত পাই। স্থানীয় পুলিশের দ্রুত ভূমিকার কারণে বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেছে। দুই-তিনজন আহত হাসপাতালে আছে বলে জেনেছি। নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার লক্ষ্য করেনি, তবে দেশীয় অস্ত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে হাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস ও কার পরিবহন মালিক সমিতির উদ্বোধন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস জিপগাড়ী ও কার পরিবহন মালিক সমিতি নিবন্ধন পাওয়ায় উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌর  চালা পলাশ

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র কুরআন আগুনে পুড়ানোর ঘটনায় যুবক গ্রেপ্তার, এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় ঢুকে পবিত্র কুরআনে আগুন দিয়ে পুড়িয়ে ও লাথি মারেন বাড়িখলা গ্রামের মৃত এনামুল হক

রোমে বাংলাদেশ হাউজের দর্শনার্থী বইতে স্বাক্ষর প্রধান উপদেষ্টার  

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার রোমে বাংলাদেশ হাউজ পরিদর্শন করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সাত ব্যাংক

ঠিকানা টিভি ডট প্রেস: অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক। ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে। এতে তাদের

লিবিয়া থেকে দেশে ফিরতে চান ২ হাজারের বেশি বাংলাদেশি

অনলাইন ডেস্ক: লিবিয়ার মিসরাতা শহর সফর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। সফরে তিনি স্থানীয় বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময়

‘মামলা বাণিজ্যর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক: মামলা বাণিজ্যর সঙ্গে যেই জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) জাহাঙ্গীর আলম। আজ