রায়পুরায় স্ত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে লাশ ছিনতাই অভিযোগ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় স্ত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে নিহত ব্যবসায়ী তাজুল ইসলামের মরদেহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পান্থশালা ফেরিঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনার পর দুপুর আড়াইটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত তাজুল ইসলাম উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ বালুচর গ্রামের বাসিন্দা ও মৃত মোতালিব মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে মুদি দোকান চালাতেন।

তাজুলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, “আমি স্বামীর লাশ নিয়ে থানায় যাচ্ছিলাম। ফেরিঘাট এলাকায় পৌঁছালে হানিফ মাস্টারের লোকজন আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে জোর করে মরদেহটি ছিনিয়ে নেয়। এর আগেও তারা আমার স্বামীকে গুলি করেছিল। মৃত্যুর পরও শান্তি দিল না।”

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সায়দাবাদ এলাকায় হানিফ মাস্টার ও এরশাদ মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক নারী নিহত হন। একই দিনে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন তাজুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।

সোমবার ভোরে মরদেহ নিয়ে স্ত্রী রায়পুরায় ফিরছিলেন। ফেরিঘাটে পৌঁছালে অস্ত্রধারীরা গাড়ি থামিয়ে মরদেহটি ছিনিয়ে নেয় এবং গোপনে মামা সেন্টুর বাড়িতে দাফনের প্রস্তুতি নেয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের একটি পায়ে প্লাস্টার ছিল। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।”

অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের সদস্য জসিম উদ্দিন দাবি করেন, “এসব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত এক বছরে সায়দাবাদ এলাকায় হানিফ মাস্টার ও এরশাদ মিয়া গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ

দাবি আদায়ে শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো স্থগিত বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: দাবিগুলো পূরণে সরকার কোনো কার্যকর অগ্রগতি দেখাতে না পারায় সারাদেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকেরা আজও টানা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এতে দ্বিতীয় দিনের

ওমরাহ পালনের আড়ালে ভিক্ষাবৃত্তি, ১০ জনকে ফেরত

অনলাইন ডেস্ক: সৌদি আরবে গিয়ে পাকিস্তানের নাগরিকের ভিক্ষাবৃত্তি খবর নতুন নয়। বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িত ব্যক্তিরা প্রকৃত ওমরাহ ও হজযাত্রীদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছেন বলে

বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি কারাগারে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ার ধানখালীতে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরি ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম

মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ রাজনৈতিক প্রতিক্ষার অবসান ঘটিয়ে দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই শতাধিক আসনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করার পর এখন চলছে

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গোপনে দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে