রায়গঞ্জে সেশনচার্জের অর্থে শিক্ষকদের ভুড়িভোজ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবর্নগাঁতী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি ও সেশন চার্জ আদায়ের অর্থ দিয়ে শিক্ষকদের ভুড়িভোজের অভিযোগ উঠেছে।

উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্নগাঁতী উচ্চবিদ্যালে সোমবার বেলা ১২ টায় সরজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয় মাঠে এক ভুড়িভোজের আয়োজন করা হয়।

অভিযোগ রয়েছে বিদ্যালয়ের ২০২৫ সালের ভর্তি ফি ও সেশন চার্জ আদায়ের নামে চলছে ছাত্র-ছাত্রীদের উপর জুলুম। বিদ্যালয়ের ৭ম, ৮ম, ৯ম শ্রেণির শিক্ষার্থীরা জানান শ্রেনী ভেদে এক হাজার থেকে পনেরো শত টাকা সেশন চার্জ ও ভর্তি ফি না দেওয়ায় তাদেরকে বই দেয়া হচ্ছে না। অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল অতিরিক্ত অর্থ আদায় করে চলছে শিক্ষকদের আনন্দ উল্লাস আর প্রতিদিন দুপুরের ভুড়িভোজ।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খান প্রতিবেদককে বলেন অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে না। তবে সকল শিক্ষকদের জন্য দুপুরে ভুড়ি ভোজের আয়োজন করা হয়েছে। আপনারাও আয়োজনে অংশ গ্রহণ করতে পারেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বলেন, অর্থ আদায় ও ভুড়িভোজের বিষয়ে আমার জানা নেই তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্র-ছাত্রীদের নিকট থেকে সেশন চার্জ ও ভর্তি ফি আদায় করে শিক্ষকদের ভুড়িভোজের বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেট্রোরেল কর্মীদের কর্মবিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্মীরা।

এনায়েতপুরে খুকনী ইউনিয়ন কৃষকদলের উদ্দ্যোগে “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত 

মুক্তার হাসান,এনায়েতপুর: সিরাজগঞ্জের এনায়েতপুরে খুকনী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় অফিসে মারধর, নারীসহ আহত ১০ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ী থেকে আসা একদল যুবককে কেন্দ্রীয় অফিসে শাটার বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১০ শিক্ষার্থী

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। আর একইদিনে অনুষ্ঠেয় দুই ভোটের তপশিল ঘোষণা

ভোটকেন্দ্রের খসড়া তালিকা কবে প্রকাশ হবে, জানাল ইসি

অনলাইন ডেস্ক: আগামী ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ খসড়া তালিকার ওপর দাবি

আলমডাঙ্গায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই ট্রাকের চাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লালব্রিজ এলাকায়