রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে “শিশু অধিকার জানি, অন্যকে জানাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি হেড মি. বার্টিন গোমেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হেলথ্ ম্যানেজার কে.এম আবুল ফাত্তাহ্ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  গুড নেইবারস বাংলাদেশের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর আনন্দ কুমার দাস, সিরাজগঞ্জ সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেন, জি.আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম, তিন নান্দিনা রাশিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, সিডিসি চেয়ারপারসন মুনজুয়ারা পারভীন, শিশু অধিকার পরিষদের সভাপতি আফরিনা খাতুন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের দেশের উন্নয়ন সম্ভব।

আলোচনা সভা শেষে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আবৃত্তি, গান, নৃত্য ও নাটক পরিবেশিত হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশ্বজুড়ে বদলাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র সামনে আনলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যখন কম খরচে শত্রুর মোকাবিলায় নানা কৌশল নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ বিভিন্ন দেশ, এমন পরিস্থিতিতে নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে

‘ইরানের পরমাণু স্থাপনায় হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে’

অনলাইন ডেস্ক: জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করেছে। বিষয়টি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শুক্রবার জাতিসংঘ

রায়গঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পেইনে সভাপতিত্ব

টাঙ্গাইলে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে চলতি বছরের তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) শহীদ মারুফ

টিউলিপের বিতর্কিত ভোট: প্যালেস্টাইনপন্থী গ্রুপকে ‘সন্ত্রাসী’ ঘোষণা যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের পার্লামেন্টে প্যালেস্টাইনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বুধবার (২ জুলাই)

সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরীর অপরাধে জরিমানা

নজরুল ইসলাম,সিরাজগঞ্জ: মানবদেহের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির অপরাধে সিরাজগঞ্জ সদরে অবস্থিত রেইনবো আইস ললি নামের এক কারখানাকে ৬৫ হাজার টাকা জরিমানা