রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে চান্দাইকোনা নিজ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিপি আয়নুল হক। তিনি বলেন, “আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। সংবাদে উল্লিখিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং মনগড়া।”

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার জনপ্রিয়তা ও তৃণমূলের গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এই ধরনের সংবাদ প্রকাশ করিয়েছে।”

সংবাদ সম্মেলনে ভিপি আয়নুল হক সংশ্লিষ্ট সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি সাংবাদিক সমাজের প্রতি অনুরোধ জানাচ্ছি—সত্যতা যাচাই না করে কোনো বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে কর্মচারীদের উৎসব ভাতার দাবীতে কর্মবিরতি পালন

নজরুল ইসলাম: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতির ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। বুধবার সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে

টিউলিপ-শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব

বিশেষ প্রতিনিধি: টিউলিপ সিদ্দিক, তার বোন আজমিনা সিদ্দিকসহ শেখ হাসিনা পরিবারের ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে

প্রশ্নহীন নির্বাচন আমাদের প্রত্যাশা: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রাম প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন আয়োজন করা আমাদের প্রত্যাশা। এই ধরনের

জাফর ইকবাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাক্ষর ও সিল জালিয়াতিসহ অন্যান্য জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত আসামি জাফর ইকবালকে (৪৬), গ্রেফতার করেছে র‌্যাব। জাফর

অভিযান ও সচেতনতায় বদলে যাচ্ছে সিরাজগঞ্জের বাজার চিত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের ধারাবাহিক বাজার তদারকি, অভিযোগ নিষ্পত্তি ও ভোক্তা সচেতনতা কার্যক্রমের ফলে জেলার বাজার ব্যবস্থাপনায় দৃশ্যমান শৃঙ্খলা ফিরেছে।

পুলিশের ৫৯ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে