রায়গঞ্জে গুড নেইবারসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) সকালে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমের সামনে এসে শেষ হয়। পরে সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী প্রোগ্রাম ম্যানেজার শফিউদ্দীন খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিডিপি সদস্য মুনজুয়ারা খাতুন, কো-অপারেটিভ সভাপতি রোজিনা খাতুন, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সোনিয়া আফরিন, দৈনিক সমকাল পত্রিকা ও গ্লোবাল টেলিভিশনের রায়গঞ্জ প্রতিনিধি মোঃ মামুনর রশিদ সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে এ বছর হাসিনা খাতুনকে সাহসিকা নারী সম্মাননা প্রদান করা হয়।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাজিরায় সহকারী কমিশনারের বিরুদ্ধে ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবি ও ৮০ হাজার টাকা গ্রহণের

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

অনলাইন ডেস্ক; জোহরান মামদানি ইতিহাসই গড়ে ফেললেন। প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসেবে তিনি বনে গেলেন নিউইয়র্কের মেয়র। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে নির্বাচন

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহণে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট

ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাব ও সাংবাদিককে জড়িয়ে মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদ 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত একটি প্রতিষ্ঠিত স্যাটেলাইট চ্যানেলে উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিক জাহিদ হাসান মুন্নাকে জড়িয়ে একটি অখ্যাত নিউজ পোর্টালে বানোয়াট সংবাদ

ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যুবলীগ–ছাত্রলীগকে কাজে লাগিয়ে রাজনৈতিক

জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ‍্যুৎ সঞ্চালন লাইন জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সাথে সংযুক্ত হয়েছে।’ সোমবার (২ জুন) বিকালে রূপপুর-গোপালগঞ্জ ৪০০