রায়গঞ্জে কার্পজাতীয় মাছ চাষে সফল চাষীরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পিকেএসএফ এর অর্থায়নে ও মানবমুক্তি সংস্থার বাস্তবায়নে কার্পজাতীয় মাছ চাষে নতুন প্রযুক্তি ব্যবহার সফলতা পেয়েছেন চাষীরা। এই পদ্বতিতে ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের কার্পজাতীয় মাছ পুকুরে মজুত করে আট মাসের মধ্যে আড়াই থেকে তিন কেজি ওজনে হয়ে থাকে। যেটা প্রান্তিক চাষিদের জন্য ছিল অকল্পনীয়।

জানা গেছে, ইতিমধ্যে এ প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে অধিক পরিমাণ মাছ উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামের অনেক মাছ চাষি। আর এই সফলতা দেখে অনেকেই নতুন এ প্রযুক্তির মাছ চাষে আগ্রহী হচ্ছেন। দ্রুত বর্ধনশীল হওয়ায় স্থানীয় বাজারে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও কমন কার্প মাছের রয়েছে ব্যাপক চাহিদা। অন্যদিকে কার্পজাতীয় জাতীয় মাছ চাষ করে বাজারজাত করতে এই অঞ্চলের চাষিদের দুই থেকে তিন বছর সময় লাগতো। তাও ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের বেশি হতো না। এতে অনেক চাষিই কার্পজাতীয় মাছ চাষে আগ্রহ হারিয়েছে।

এ বিষয়ে মানবমুক্তি সংস্থার মৎস্য কর্মকর্তা অনুকুল চন্দ্র সিনহা জানান, সুস্বাদু কার্পজাতীয় মাছের চাহিদা তৈরি করতেই এই অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দিয়ে এই পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। সেই সাথে কৃষকদের মানবমুক্তি সংস্থার পক্ষ থেকে মাছের পোনা ও মাছের খাদ্য বিনামূল্যে দেয়া প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে মানবমুক্তি সংস্থার পরিচালক আশরাফুজ্জামান খাঁন সেলিম জানান,

এ প্রযুক্তি ব্যবহার করলে মাছ চাষিরা অল্প সময়ে অধিক লাভবান হবেন। কারণ ৬ থেকে সাত মাসের মধ্যে একটি মাছ দুই থেকে তিন কেজি ওজনের হয়ে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, এই উপজেলার সকল মৎস্য চাষীদেরকে উপজেলা মৎস্য অফিসের সব ধরনের পরামর্শ দিয়ে থাকি। কার্প জাতীয় পদ্ধতিতে মাছ চাষ করলে অল্প সময়ে মাছের বৃদ্ধি ঘটে, এতে কৃষক অল্প সময়ে অধিক মাছ উৎপাদন করে লাভবান হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের দুই সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত

মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক: মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুধবার (১২ মার্চ) সকালে তার দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকর্ষিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে

রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে, সে আহ্বান জানিয়েছি

নিজস্ব প্রতিবেদক: ‘গণঅভ্যুথানের সাড়ে পাঁচ মাস পর রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে জুলাই ঘোষণাপত্রের কি প্রয়োজন ছিল’-এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকে আলোচনার

ছাত্রীকে এক থাপ্পড়ে রণক্ষেত্র চবি এলাকা: শিক্ষাঙ্গনে আবার অস্থিরতা

ডেস্ক রিপোর্ট: দেরিতে বাসায় প্রবেশের চেষ্টা নিয়ে ছাত্রীর সঙ্গে বাসার দারোয়ানের বাগ্‌বিতণ্ডা। এরপর দারোয়ানের এক থাপ্পড়। এর জেরেই ধারালো অস্ত্র, ইট, পাথর ও লাঠিসোঁটা নিয়ে

ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দয়া করে দ্রুত নির্বাচন দেওয়া আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন। তাহলে জনগণ

ব্যাংক মার্জার নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংক একীভূতকরণের (মার্জার) প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে। তবে এ উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, মূল