রাজশাহীর পবাতে আন্তর্জাতিক নারী দিবসে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা 

পবা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নের বিলনেপালপাড়া কৃষি প্রতিবেশবিদ্যা শিক্ষন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” । এই প্রতিপাদ্যের বিষয়কে সামনে রেখে এলাকায় গড়ে উঠা স্থানীয় জনসংগঠন বেসরকারী গবেষণা ধর্মী প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় দিবসটি পালিত হয়।

এসময় নারী দিবসকে কেন্দ্র করে উপজেলায় কৃষিতে যে সকল নারীরা নিরাপদ খাদ্য উৎপাদন স্থানীয় জাতের বীজ সংরক্ষন ভার্মিকম্পোষ্ট সার তৈরি বিভিন্ন ধরনের জৈব বালাইনাষক তৈরি ও ব্যবহার করে নিজেরা পরিবারে সমাজে নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তায় ভুমিকা রাখছেন সে সকল সফল কৃষকদের কার্যক্রম নিয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় তথ্য আদান প্রদান বীজ বিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী দিবসে এলাকার কৃষক-কৃষানী, ইউপি সদস্য, শিক্ষার্থী, স্থানীয় জনসংগঠনের সদস্য, যুবক ও প্রবীন ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

দর্শনপাড়া ইউনিয়নের মহিলা কাউন্সিলার শুকিলা বেগম বলেন, নারীরা আর আগের মত পিছিয়ে নেই। তারা এখন সকল কাজে অংশগ্রহণ করে। নারীরা বাড়ির আঙিনায় সবজি চাষাবাদ করে নিজেদের পরিবারের সদস্যদের পুষ্টি চাহিদা মিটিয়ে উৎপাদিত সবজি বিভিন্ন বাজারে বিক্রি করছে। জৈব সার দিয়ে উৎপাদিত এইসব সবজির চাহিদাও বেশি। সংসারের কাজের ফাঁকে এই সবজি চাষাবাদ করছে নারীরা। নিরাপদ খাদ্য তৈরিতে সহায়ক ভুমিকা রাখছে গ্রামের নারীরা।

কৃষক শিল্পী বেগম বলেন, বাড়ির আশেপাশে পতিত জায়গায় বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করেছি। এই জায়গা গুলো আগে পরিত্যক্ত পড়ে থাকত। এখন সবজির আবাদ করছি। উৎপাদিত সবজি নিজ পরিবারে খাবারের চাহিদা পুরুন করে বাজারে বিক্রি করে সংসারে কম খরচ কমাতে ভুমিকা রাখছি। তিনি আরো বলেন চলতি মৌসুমে নিজ বাড়ির উৎপদিত ফসল, হাঁস-মুরগি কবুতর পালন করে ২০ হাজার টাকা আয় করি। যা দিয়ে নিজের পছন্দমত পোশাক আশাক কেনা ছেলে মেয়েদের লেখাপড়া কাজে ব্যয় করছি। যা পরিবারের সহযোগি হিসেবে কাজ লাগছে।

আলোচনায় আরো অংশগ্রহন করেন বিল নেপালপাড়া তরুণ স্বপ্নযাত্রা সংগঠনের সদস্য মহাইমিনুল, দিঘিপাড়া গ্রামের কৃষানী আয়শা বেগম, বারসিক সহযোগী প্রোগ্রাম অফিসার মোঃ তৈাহিদুল ইসলাম, কমিউনিটি ফ্যাসিলেটর সুলতানা খাতুন প্রমুখ।

উল্লেখ্য, বারসিক মাঠ পর্যায়ে নিয়মিত কৃষকদের প্রশিক্ষন সহায়তা অভিজ্ঞতা বিনিময় সফর গ্রাম পর্যায়ে সভা বীজ মেলা প্রাণবৈচিত্র্য সহ মাঠ দিবস সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করে আসছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যে ধ্বংসাত্মক কাজে ৩ বার ‘আমিন’ বলেছেন প্রিয়নবি

একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববির মিম্মারের আরোহন কালে প্রথম সিড়িতে পা মোবারক রেখে বললেন, আমিন। মিম্বারের দ্বিতীয় সিড়িতে পা মোবারক রেখে আবার

মুরাদনগরে ট্রিপল মার্ডারের মামলায় গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েসহ তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার দুদিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজন গ্রেপ্তার

গলাচিপায় বিএনপি-গণঅধিকার পরিষদ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় চরবিশ্বাস ইউনিয়ন

এবার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারী পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪

শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ, প্রস্তুত করা হয়েছে জলকামান

নিজস্ব প্রতিবেদক: মহাখালী রেলগেট এলাকায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। আন্দোলনের মুখে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফিরে যেতে বাধ্য

রায়গঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক এলাকায় শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত