রাজশাহীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, বিস্ফোরক দ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ডাবতলা থেকে টিসি হাট এলাকার মাঝামাঝি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সোমবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ঝটিকা মিছিলের পরিকল্পনা এবং মশাল জ্বালিয়ে রাস্তায় মিছিল করার চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

এসময় সেখানে দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য ও কয়েকটি মশার দেখা গেছে।

ঘটনার পরপরই সেখানে পুলিশ গিয়ে দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেন এবং জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে অবস্থান করা একজন যুবককে সন্দেহমূলক আটক করেন শাহ মখদুম থানা পুলিশ।

প্রাথমিকভাবে জানা যায় সেই যুবকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।

তবে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের খররে ঘটনাস্থলে শাহ্ মখদুম থানা বিএনপি’র আহ্বায়ক মো.সুমন সরদার উপস্থিত হয়ে একটি প্রতিবাদ মিছিল করেন।

মিছিল শেষে সুমন সরদার বলেন,শাহমখদুম থানা এলাকায় জেলা আওয়ামী লীগের পাটি অফিসের পাশে আওয়ামী লীগের ককটেল বোমা হামলার প্রতিবাদে আমাদের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল। আবারও এমন ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ আর শান্তিতে থাকতে পারবে না।

এবিষয়ে পুলিশ বলেন,দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও পরিত্যক্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে অবস্থান করা একজন যুবককে সন্দেহজনক আটক করা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।, শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন

বিএনপি নেতার গুদামে মিললো ১৪৯ বস্তা সার

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলা উপজেলা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করেছে কৃষি অফিস। বুধবার (৩ ডিসেম্বর)

সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা এলাকায় চেকপোস্ট জোরদার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার সব থানা এলাকায় চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর

শাহজাদপুরে বাসদের লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): ৮ ঘণ্টা শ্রম, বাঁচার মতো ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিক স্বার্থবিরোধী সব কালাকানুন বাতিলের দাবিতে আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক

সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একটি পিকআপ আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯

নির্বাচনে অংশ নেবেনা কৃষক শ্রমিক জনতালীগ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছ বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতালীগ। শনিবার (২৭ ডিসম্বর)