রাজনৈতিক বয়ানের বিপজ্জনক ফাঁদে গণমাধ্যম!

ঠিকানা টিভি ডট প্রেস: রাজনৈতিক দলগুলোর গণশত্রুতে পরিণত হওয়া সাহসিকতা। আর সর্বদলীয় প্রশংসায় ভাসলে সেটা তেলবাজি। সংবাদমাধ্যমের বেলায় কথাটি শতভাগ খাঁটি। দেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলো তার বয়সকালে সব ক্ষমতাসীন দলেরই শত্রুতে পরিণত হয়েছে। ফলে রাজনীতির বাইনারি ট্যাগিং-এর ভেতরেও যুক্তির বিচারে দৈনিকটি ভালো ও সাহসী সাংবাদিকতা করে আসছে।

যেমন, ১৯৯৮ সালে প্রকাশের আলোয় আসতে না আসতেই পত্রিকাটিতে বিজ্ঞাপন বন্ধ করে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২০০০ সালে ক্ষমতায় এসে বিএনপিও একই হাল করে ছাড়ে। এক এগারোর সরকারের সময়ও বিপদে পড়তে হয়। ২০০৯-২০২৪ অবধি তো বিরোধীদলের ভূমিকা পালন করতে গিয়ে সরকারের নিষ্ঠুর কোপানলে পড়ে।শুধু বিজ্ঞাপন বন্ধই নয়, পত্রিকা বন্ধে উচ্চ পর্যায়ের ষড়যন্ত্রসহ কয়েক দফায় হামলাও করা হয়।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন বলছে, ১৯৯৮-২০২৩ অবধি প্রথম আলো শতাধিক মামলার মুখোমুখি হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে বড় ভূমিকা রেখেও নতুন বিপদে পড়তে হয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা শেকড় ধরে টেনে অভিযোগ আনে, পত্রিকাটি নাকি দিল্লির বয়ানের ব্যাপারি।

এতদিন পত্রিকা নিয়ে শুধুই বাইনারি ট্যাগিং দেখা গেছে। এবারই প্রথম দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকাটি বয়ানের ফাঁদে পড়ে গেল। মবের আকারে জিয়াফতের জটিলতায় অস্তিত্বের হুমকিতে পড়তে হলো।ইতোমধ্যে ভারতের সঙ্গে বিএনপির আঁতাতের হাইপোথিসিস (ষড়যন্ত্রতত্ত্ব?) চাউর হয়েছে।যখন ‘সংস্কার না নির্বাচন’ ইস্যুতে গণঅভ্যুত্থানের নায়কদের গড়া রাজনৈতিক দলের (এনসিপি) সঙ্গে বিএনপির দূরত্ব বিপজ্জনকভাবে বেড়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই এনসিপির তৃতীয় সাধারণ সভার সূত্র ধরে টগবটে নেতা হাসনাত আব্দুল্লাহর নামে অসত্য তথ্য দিয়ে শিরোনাম করে হঠাৎ শত্রু বাড়িয়ে ফেলল প্রথম আলো। ঘটনার প্রতিক্রিয়ায় হাসনাতের অভিযোগ, দিল্লি থেকে নিউজটি লিখে দেওয়া হয়েছে!যে প্রতিক্রিয়া নিয়ে আবার কালের কণ্ঠের শিরোনাম, ‘হাসনাতকে নিয়ে মিথ্যাচার: প্রথম আলোর অপসাংবাদিকতা রুখে দেওয়ার আহ্বান। ’

এই ঘটনার মধ্য দিয়ে শুধু প্রথম আলোই নয়, দেশের সব সংবাদমাধ্যমই পড়ল রাজনৈতিক বয়ানের ফাঁদে। এখন থেকে শুধু ট্যাগিং নয়, নিরীহ নিউজগুলোও বয়ানের লেন্সে পর্যবেক্ষণ হতে থাকবে। কারণ, সোশ্যাল মিডিয়ার কল্যাণে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতির বয়ান নিয়ে তরুণদের মধ্যে যে গভীর বিশ্লেষণ দেখা গেছে তা সত্যিই বিস্ময়কর। দল বা রাজনীতিকরা কীভাবে বয়ান তৈরি করে আমজনতার ধ্যানধারণা, ভাবনা, সম্মতি, নৈতিকতাকে নিয়ন্ত্রণ করে সেই রহস্যও উন্মুক্ত আলোচনায় আনছেন তারা।

এমন বাস্তবতায় বিপদে পড়তে যাচ্ছে দেশের রাজনীতিনির্ভর সংবাদমাধ্যমগুলো। আগের মতো রাজনৈতিক দলগুলোর বয়ান প্রমোট করার দিন শেষ হয়ে যাচ্ছে। সাংবাদিক সংগঠনগুলোতে বিশেষ দলের পতাকা উড়িয়ে, নেতাদের সামনে মস্তক অবনত করে সুবিধা নেওয়ার সুযোগও মিলবে না বেশিদিন। কারণ নেতারা সংবাদমাধ্যমের মানহীন সার্ভিসকে অপ্রয়োজনীয়, বিপজ্জনক মনে করতে পারেন।

লিখতে চেয়েছিলাম, দেশীয় গণমাধ্যমের কোয়ালিটি কমে যাওয়া নিয়ে। কিন্তু রাত থেকে আলোচনার মোড় ঘুরে গেছে। তরুণ প্রজন্ম রাজনীতি নিয়ে যে এতটা সমৃদ্ধ, সচেতন তা অনেকের মানতে কষ্ট হলেও সত্য। এমনকি গ্রামের সাধারণ মানুষও এখন রাজনীতির ভণ্ডামি নিয়ে সবচেয়ে বেশি সচেতন। ফলে আগামী দিনে দল ও রাজনীতিকদের গোয়ার্তুমি যেমন বিপদের কারণ হবে তেমনি বয়ান প্রমোট করা গদিসাংবাদিকতাও পড়বে বাণিজ্যিক ঝুঁকিতে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৩৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

কুমিল্লা’য় অপহরণ মামলার পলাতক আসামী আ.লীগ ক্যাডার খোকন আটক

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী থানাধীন দক্ষিণ চর্থা(ইপিজেড) এলাকায় সেনাবাহিনী’র অভিযান পরিচালনা করে অপহরণ, চাঁদাবাজি, জালিয়াতি ও ভূমি দখলসহ একাধিক মামলার পলাতক

আল্লামা সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার সময় ৩ জনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে যাওয়ার সময় জামায়াত নেতাকর্মীদের বহনকারী দুইটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত তিনজন নিহত

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ

নবজাগরণ ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদক: ইদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ আরও বাড়িয়ে দিতে, প্রতিবছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ইদের নতুন পোশাক বিতরণ করেছে। বৃহস্পতিবার (১২

ইসরায়েলকে যে শর্ত দিল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণের আহ্বানে সাড়া দেবে না লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।গতকাল শুক্রবার হিজবুল্লাহর আল-মানার টিভি চ্যানেলে সম্প্রচারিত এক