রাজধানীতে জামায়াতসহ সাত দলের বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। তিন দিনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এটি প্রথম দিনের কর্মসূচি।

জামায়াতের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ কর্মসূচিতে অংশ নিচ্ছে।

দলগুলোর ঘোষিত দাবির মধ্যে রয়েছে—

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা চালু

সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত

সরকারের ‘জুলুম-নির্যাতন ও দুর্নীতির’ বিচার

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

জামায়াত জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে সমাবেশ হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে তাদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা রাজধানীতে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিথ্যা তথ্য ছড়াচ্ছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার

সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ প্রার্থী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র

গাজা সীমান্তে ত্রাণভর্তি ২২ হাজার ট্রাক, অনুমতি নেই প্রবেশের

অনলাইন ডেস্ক: গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয় থেকে কোনো অংশে কম নয়। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, উপত্যকার প্রতি তিনজনের দুজন দুর্ভিক্ষের মধ্যে আছে। সেখানে দুর্ভিক্ষ এক অপ্রত্যাখ্যানযোগ্য

টেলিযোগাযোগ আইনে সংশোধন: ইন্টারনেট বন্ধের ক্ষমতা প্রত্যাহারসহ একাধিক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টেলিযোগাযোগ আইনে সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে ইন্টারনেট সেবা বন্ধ করার ক্ষমতা আইনি কাঠামো থেকে প্রত্যাহারসহ একাধিক কাঠামোগত ও নীতিগত পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত আইনে

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় নেসলে কোম্পানির

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে