রাকসু নির্বাচন: বিরিয়ানি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে মেসে মেসে বিরিয়ানির প্যাকেট বিতরণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার রাত ৮টা ও পরে দিবাগত রাত ১১টায় কাজলার বিভিন্ন মেসে এসব খাবার বিতরণ করেন তারা। সঙ্গে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বরসহ একটি টোকেন দেওয়া হয়।

মেসের শিক্ষার্থীরা জানান, বুধবার সকালেই সবাইকে ছাত্রদল মনোনীত প্যানেলের জন্য দোয়া ও রাতে খাবারের কথা জানিয়ে যায় তারা। এছাড়া কাজলায় অবস্থিত জমজম মেসেও মেস ম্যানেজার সবাইকে খাবার নেওয়ার জন্য কয়েকবার দাওয়াত দিয়ে যান।

কাজলার জমজম মেসে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মেস মালিক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরাই এ আয়োজন করেছেন বলে জানান তারা।,

নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, সকালেই সবাইকে জানানো হয় যে রাতে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে রাবিয়ানদের জন্য ডিনারের আয়োজন করা হবে। পরে রাতে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে রুমে এসে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয় এবং সঙ্গে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বরসহ একটি টোকেন দেওয়া হয়।

জমজম মেসের ম্যানেজার পলাশকে ফোন দিলে অন্যজন ধরে বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। পরে জানান, “বাবা, ওসব ছবি-ভিডিও দিও না, ঝামেলা হয় পরে।”

এ বিষয়ে জানতে স্থানীয় বিএনপির কেউ বক্তব্য দিতে রাজি হননি। তবে ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতি বলেন, “আমরা তো দোয়া চাইতে খাবার দিয়েছি, এটা তো তেমন কোনো সমস্যা না।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ ও জাপার ঘাঁটি লক্ষ্য করে বিএনপির বিশেষ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে জয়হীন থাকা ৫৭ আসনে বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতি বা অনিশ্চিত অংশগ্রহণের

‘১৪, ১৮, ২৪ মার্কা যেনতেন নির্বাচন মানা হবে না’ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তিনি হুঁশিয়ার করে বলেন, “১৪,

টাঙ্গাইলে ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর)

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ ভোট দিয়ে যাবে না: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দিনের ভোট এখন আর রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না। তত্ত্বাবধায়ক সরকার

শিশুর গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, পঞ্চগড়ে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে দুই বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে তার মাকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার তিন মাইল সুরিভিটা এলাকায়

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল রহমান বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় (৩০ মার্চ) মাহফুজ আলমের রামগঞ্জের