রমজানের আগেই জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফশিল: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।,

শনিবার বিকেলে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। নির্বাচন করার জন্য দুমাস আগে তফশিল ঘোষণা করা প্রয়োজন। সে লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। তিনি বলেন, ‘বিগত দিনে যে নির্বাচন হয়েছে, তেমন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এ নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা।’

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার কোনো সুযোগ নেই। ‘আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী শাপলা প্রতীক নেই।’

নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন।

এই মতবিনিময় সভা বরিশাল সার্কিট হাউসের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার

সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার লাকসামে বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে এ ঘটনা

জাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন; সাংবাদিকের ফোন কেড়ে ভিডিও ডিলিটের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। একইসঙ্গে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও

ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের

সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল হয়েছে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার শেষে বর্তমানে তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের

দুর্নীতির অভিযোগে বাহারছড়া ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী। বুধবার (২৯ জানুয়ারী)