রবিবার লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ প্রতীক্ষিত লন্ডন যাত্রা পেছালো। চিকিৎসকদের পরামর্শ ও প্রস্তুতিগত জটিলতার কারণে তাকে এখন রবিবার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল জানান, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি। তার ভাষায়, “কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে শনিবার এসে পৌঁছাতে পারে।”

তিনি আরও বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখেই (রবিবার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন।”

বর্তমানে চিকিৎসক দলের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন বেগম খালেদা জিয়া। সব প্রস্তুতি সম্পন্ন হলে রবিবারই তার বিদেশ যাত্রা সম্পন্ন হবে বলে আশা করছেন দলের নেতারা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দীর্ঘ সাড়ে ৭ বছর পর মা-ছেলের দেখা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাড়ে ৭ বছর পর সম্মুখ দেখা হলো মা-ছেলের। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে

প্লট দুর্নীতির তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের করা তিন মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন

সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্রের গোপন সুড়ঙ্গ উন্মোচন ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পানির নিচে ক্ষেপণাস্ত্র টানেলের একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে ইরান। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানে হামলা হলে

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা: ২৩ জন নিহত, আহত ৩০

অনলাইন ডেস্ক: মিয়ানমারের সাগাইং অঞ্চলের লিন তা লু গ্রামে একটি বৌদ্ধ মঠে ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতভর চালানো

শিক্ষকের অনৈতিক প্রস্তাবে প্রতিবাদ: আগুনে দগ্ধ ছাত্রী ও সহপাঠী, গ্রেপ্তার অধ্যাপক

অনলাইন ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যের বালাসোরে কলেজ শিক্ষকের অনৈতিক প্রস্তাব ও হুমকির প্রতিবাদে এক ছাত্রী নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এতে তার

শাহজালাল বিমানবন্দরের আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৭টি