রংপুরে জিএম কাদেরের বিরুদ্ধে এনসিপি নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় এ মামলা করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রংপুর মহানগরের সংগঠক আলমগীর নয়ন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের উদ্যোগে গত ২৯ মে জাতীয় পার্টির নিষিদ্ধ ও জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে গিয়ে অবস্থান করেন। পরে সেখান থেকে সেনপাড়া জিএম কাদেরের বাসার উদ্দেশ্যে রওনা দিলে জিএম কাদেরের বাসার আগের যে মোড়টি ছিল সেখানে পৌঁছানোর আগেই জাতীয় পার্টির নেতাকর্মীরা ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। ওই হামলায় চারজন আহত হন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, আলমগীর নয়ন নামে একজন এসে জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনের অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৬ বছর পর বাড়ি ফিরে দেখেন, মাসহ হারিয়েছেন ২৬ স্বজনকে

বরগুনা প্রতিনিধি: ১৬ বছর কারাভোগের পর বরগুনায় নিজ বাড়িতে ফিরেছেন পিলখানা হত্যাকাণ্ডের মামলায় জামিন পাওয়া বিডিআরের (বর্তমানে বিজিবি) সাবেক ল্যান্স নায়েক আলতাফ হোসেন। দীর্ঘ এ

তাড়াশে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  WordMastar প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বুধবার সকালে ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার ২৫

যুবলীগ নেতার দাঁত ভাঙার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজকে ছেড়ে দিল পুলিশ

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে যুবলীগ নেতা হৃদয় মিয়ার দাঁত ভেঙে যাওয়ার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজ আহমেদকে

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর সম্পূর্ণ লকডাউন কর্মসূচির দুদিন আগেই আতঙ্ক ছড়িয়েছে ঢাকায়। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার নবভঙ্গা পার্কে

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।, বুধবার দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের