রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান: হামলার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সম্প্রতি সংঘর্ষের পর সারাদেশে জাতীয় পার্টির (জাপা) অফিস লক্ষ্য করে লংমার্চের ঘোষণার পর রংপুরে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাপা নেতাকর্মীরা। নেতারা স্পষ্ট জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষে কিংবা বিপক্ষে কোনো অবস্থানেই নেই জাতীয় পার্টি। যদি কেউ তাদের অফিসে এসে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে, তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

এছাড়া, নেতারা জানিয়েছেন যে, রাজধানীতে ভিপি নুরসহ অন্যান্যদের ওপর যে হামলা হয়েছে, তা সেনাবাহিনী ও পুলিশ করেছে এবং এর সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে রংপুর নগরীর পায়রা চত্বরে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে কেন্দ্রীয়, জেলা এবং মহানগর জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রংপুর জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ জানান, গণঅধিকার পরিষদে আওয়ামী লীগের অনেক নেতাকে পুনর্বাসন করা হয়েছে, এবং তাদেরকে প্রমোট করে জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ জানান, বিভিন্ন সংগঠন সারাদেশের জাতীয় পার্টি অফিসের দিকে লংমার্চের ঘোষণা করেছে। তাদের হামলা হলে তা প্রতিহত করা হবে।

এদিকে, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জাতীয় পার্টিকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে এবং এই সরকারের সঙ্গে একই আচরণ দেখা যাচ্ছে। ইয়াসির জানান, আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, জাতীয় পার্টি তার প্রতিষ্ঠাতা এরশাদের আদর্শে রাজনীতি করে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় ধরা দিলেন আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম ধরা পড়েছেন। ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন বলে

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির এক সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব তাকে কারণ দর্শানোর নোটিশ

হাসপাতালের সামনে নবজাতক ফেলে পালালেন মানসিক প্রতিবন্ধী মা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক প্রতিবন্ধী নারী প্রসবের পর নবজাতক কন্যা শিশুকে ফেলে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। গভীর রাতে স্থানীয় একটি বেসরকারি

বাবার মরদেহ আটকে রাখলেন একমাত্র ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ছিল চার বোন ও এক ভাইয়ের মধ্যে। এ কারণে একমাত্র ছেলের কাছে আশ্রয় না পাওয়া বাবা বৃদ্ধ বয়সে

ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে শটগানের কার্তুজ রাখায় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও