যুবদল নেতা আরিফ হত্যা: মাস্টারমাইন্ড হিসেবে সুব্রত বাইনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মো. আরিফ সিকদার হত্যাকাণ্ডে রাজনৈতিক সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। গত ১৯ এপ্রিল হাতিরঝিলের নয়াটোলা এলাকায় গুলিবিদ্ধ হন আরিফ; ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত করছে ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ। তদন্তে জানা যায়, রাজনৈতিক প্রভাব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুব্রত বাইন গোপন বৈঠক, অস্ত্র সংগ্রহ ও সশস্ত্র মহড়ার প্রস্তুতি নেন এবং তার অধীনস্থ ক্যাডারদের দিয়ে প্রতিপক্ষ আরিফকে হত্যা করান।

সুব্রত বাইন বর্তমানে কারাগারে এবং তাকে ১০ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। মামলায় আরও অভিযুক্ত আছেন মাহফুজুর রহমান বিপু, ইয়াছিন, আসিফ, অনিক, মিরাজ, আশিক, ইফতি, মন্টু, রতন ও আলিফ। এদের মধ্যে অনেকে অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।

ডিবি পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সুব্রত বাইনকে রিমান্ডে এনে পুরো চক্র ও অস্ত্র উদ্ধারই তদন্তের মূল লক্ষ্য।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

অনলাইন ডেস্ক: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,

খাসজমি বাদ দিয়ে ব্যক্তিমালিকানার জমি জরিপ, কাজিপুরে জমির মালিকদের আপত্তি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট- ভায়া শেরপুর মহাসড়কের নির্মাণ কাজের জন্যে খাসজমির ভিতর দিয়ে করা নকশা বাদ রেখে নতুন করে ব্যক্তিমালিকানার জমি জরিপ করায় ক্ষোভ জানিয়েছেন

রূপগঞ্জে বিএনপি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা করছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন। এটা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। মঙ্গলবার সকালে তোলা

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সিআরবি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) সকালে এই মিছিল করেন তারা। তবে পুলিশ

খুনি হাসিনার নির্দেশেই গুলি চালানো হয়েছিলো: নাহিদ ইসলাম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিলো। সেই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার