যুক্তরাজ্যের কঠোর নীতি: ভারতীয় অপরাধীদের আপিলের আগেই নির্বাসন

অনলাইন ডেস্ক: বিশ্ব রাজনীতিতে সাম্প্রতিক সময়ে কিছুটা চাপে রয়েছে ভারত। ডোনাল্ড ট্রাম্পসহ পূর্বের কিছু আন্তর্জাতিক মিত্রের সমর্থন কমে গেছে। রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের সমালোচনার মুখে পড়েছে দেশটি। এবার যুক্তরাজ্যও নিল কঠোর সিদ্ধান্ত, যা সরাসরি প্রভাব ফেলবে ব্রিটেনে বসবাসরত ভারতীয় নাগরিকদের ওপর।

ব্রিটিশ সরকারের বিদ্যমান নীতিমালায় বলা হয়েছে, কিছু নির্দিষ্ট দেশের নাগরিকরা যুক্তরাজ্যে অপরাধে দোষী সাব্যস্ত হলে, আপিল শুনানির আগেই তাদের নিজ দেশে নির্বাসন দেওয়া হবে। সম্প্রতি সেই তালিকায় ভারতকে যুক্ত করেছে ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর।

এই তালিকায় মোট ১৫টি দেশ রয়েছে। তবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান এতে অন্তর্ভুক্ত নয়। ফলে এসব দেশের নাগরিকেরা এ নিয়মের আওতামুক্ত থাকবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, “বহিষ্কার, পরে আপিল” প্রকল্পে নতুন দেশ যুক্ত হওয়ায় যুক্তরাজ্য আরও বেশি সংখ্যক বিদেশি অপরাধীকে আপিল শুনানির আগেই প্রত্যাবাসন করতে পারবে। সরকার বলছে, এই নীতি গ্রহণের লক্ষ্য হলো দেশের কারাগারের ওপর চাপ কমানো এবং অপরাধ সম্পর্কে জনসাধারণের উদ্বেগ প্রশমিত করা।

স্বরাষ্ট্র দপ্তরের নীতিমালা অনুযায়ী, কোনো ভারতীয় নাগরিক ব্রিটেনে অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রথমেই তাকে নির্বাসিত করা হবে। আপিল শুনানির আগেই এ আদেশ কার্যকর হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাঙ্গা উপজেলা-থানায় হামলা, ভাঙচুর-আগুন

ফরিদপুর প্রতিনিধি: ‎ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারী জনতা। আজ সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। উপদেষ্টা পরিষদের এই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিখোঁজ বিমানের পাওয়া গেছে ধ্বংসাবশেষ, নিহত ১০

অনলাইন ডেস্ক: ল্যান্ডিংয়ের ১০ মিনিট পূর্বে নিখোঁজ হয়ে যাওয়া বিং এয়ার কারাভান সংস্থার বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানে থাকা ১০ জনের সবাই মারা গেছেন বলে আশাঙ্কা

পাবনায় কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার

আশুগঞ্জে সেনা অভিযানে ‘পাখি জসিম’ গ্রেপ্তার: ইয়াবা, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত গোপন অভিযানে আলোচিত মাদক কারবারি ও কথিত পুলিশের সোর্স জসিম ওরফে ‘পাখি জসিম’কে গ্রেপ্তার করেছে যৌথ

ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)