যাবজ্জীবন থেকে বাঁচতে সাড়ে ১০ বছর পলাতক, অবশেষ আত্মসমর্পণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর ধরে পালাতক ছিলেন দর্শনার সাইদুর রহমান সাবদার। অবশেষে আদালতে আত্মসমর্পণ করে ঠাঁই হয়েছে জেল হাজতে।

আদালত সুত্রে জানা গেছে, বুধবার (১৩ আগস্ট) দুপুরে তিনি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

সাইদুর রহমান সবদার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুরের আহসান আলি আসানের ছেলে।

জানা যায়, জুয়ার টাকার বিরোধকে কেন্দ্র করে ২০০৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে একই এলাকার নাসিরকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেন সাইদুরসহ তার লোকজন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চারজনকে আসামী করে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানী ও স্বাক্ষ গ্রহণ শেষে ২০১৫ সালের ১০ মার্চ তৎকালিন জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী ৪ জন আসামির মধ্য ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ড প্রদান করেন। এছাড়া দুইজনকে বেকসুর খালাস প্রদান করেন।

আদালতের রায় ঘোষণার পর থেকেই পপাতক ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইদুর রহমান সাবদার।

তবে সাড়ে ১০ বছর পর আজ বুধবার সাইদুর চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৫ দিনে জামায়াতে যোগ দিলেন ৭২ সনাতন ধর্মাবলম্বী

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামী বাংলাদেশের দলীয় গণসংযোগ চলাকালীন পিরোজপুর জেলায় গত ১৫ দিনে (১১ থেকে ২৫ এপ্রিল) দলটিতে যোগ দিয়েছেন সনাতন ধর্মের ৭২ নারী ও

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৬ সদস্যের জাতীয় কমিটি

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান

টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?

নিজস্ব প্রতিবেদক: উদারপন্থি থেকে বামপন্থি, কিংবা স্বতন্ত্র–নির্বাচনী জনসংযোগে প্রায় সব পক্ষের প্রার্থীদেরই পোশাকে পরিবর্তন চোখে পরার মতো। টুপি, পাঞ্জাবি, ঘোমটা হয়ে উঠেছে তাদের প্রচারণার পোশাক।

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক বাজার অস্থির, সারের সরবরাহ নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারের পাশাপাশি আন্তর্জাতিক সারের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। এতে আমদানিনির্ভর বাংলাদেশে সারের সরবরাহ ও দামের ওপর দীর্ঘমেয়াদি চাপ

কিশোরী সুবা নওগাঁয় র‍্যাব হেফাজতে, সঙ্গের তরুণ পলাতক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)। বিকেলে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া

হঠাৎ শতাধিক মার্কিন জেনারেলকে তলব, রহস্য ঘিরে ভার্জিনিয়ার বৈঠক

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে দায়িত্ব পালনরত শতাধিক মার্কিন জেনারেল ও অ্যাডমিরালকে হঠাৎ যুক্তরাষ্ট্রে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আহ্বানে এ বৈঠক অনুষ্ঠিত