যমুনা সেতুর দুই প্রান্তে ৩০ কিলোমিটার যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নামায় যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও ধীরগতি। শনিবার (১৪ জুন) সকাল থেকে সিরাজগঞ্জ অংশে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশে যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় থেমে থেমে গাড়ি চলেছে।

সিরাজগঞ্জের কড্ডার মোড়, ঝাঐল ওভারব্রিজ, নলকা মোড় ও সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। অন্যদিকে, টাঙ্গাইল অংশে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির।
পুলিশ জানায়, যানবাহনের অতিরিক্ত চাপ, সেতুর ওপর পিকআপ-ট্রাক সংঘর্ষ, বিকল গাড়ি এবং টোল আদায়ে ধীরগতির কারণে এ অবস্থা তৈরি হয়েছে।
যমুনা সেতু পূর্ব থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, “রাতে সেতুর ওপর দুর্ঘটনার কারণে যান চলাচল ব্যাহত হয়। এরপর থেকেই ধীরে ধীরে যানজট বাড়ে।”
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, “ঢাকামুখী চাপ বাড়ায় মহাসড়কে ধীরগতি তৈরি হয়।”
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, টোল আদায়ে ধীরগতি এবং যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে কখনো থেমে থেমে, কখনো সম্পূর্ণ স্থবির হয়ে পড়ছে যান চলাচল।
ফলে সেতুর দুই প্রান্তজুড়ে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজট ও ধীরগতির ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা যাত্রাপথ হয়ে উঠেছে দুর্বিষহ ও ক্লান্তিকর।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় জেলা নকল নবীশ এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  

জুয়েল রানা: বাংলাদেশ এক্সট্রা-মোহরার নকল নবীশ এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নগদে আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে অনিয়ম পেয়েছে দুদক

ডেস্ক রিপোর্ট: মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের দুর্নীতি অনুসন্ধানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে প্রাথমিকভাবে অনিয়মের

মন্ত্রিসভা গঠনে চমকের ইঙ্গিত তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন

ইম্পারো ভেঞ্চারস লিমিটেড এর উদ্যোগে সিরাজগঞ্জ প্রেসক্লাবে ক্যালেন্ডার বিতরণ

নজরুল ইসলাম: ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবে ইম্পারো ভেঞ্চারস লিমিটেড এর পক্ষ থেকে ২০২৫ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭জানুয়ারি) সকালে ইম্পারো ভেঞ্চারস লিমিটেডের পরিচালক সৈয়দা

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নিতে মস্কো পুরোপুরি প্রস্তুত। যে কোনো ধরনের প্রয়োজনে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হবে। এমনটি জানিয়েছেন

রায়গঞ্জে বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমানের আবারো কলেজে যোগদানের অপচেষ্টা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজী ওয়াহেদ মরিয়ম অর্নাস কলেজের বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমান আবারো যোগদানের অপচেষ্টা করছে। বরিবার সকালে দুর্নীতির দায়ে বহিষ্কৃত উপাধ্যক্ষ কিছু