যমুনা সেতুতে একদিনে রেকর্ড টোল আদায়: ৪ কোটি টাকার বেশি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল ও যানবাহনের চাপের কারণে যমুনা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (৬ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে পারাপার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন। এতে আদায় হয়েছে সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল।

যমুনা সেতু সাইট অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার একদিনে পূর্বমুখী (ঢাকা ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলমুখী) যানবাহন ছিল ৪৩ হাজার ৩টি। এ দিক থেকে আদায় হয় ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। অপরদিকে, পশ্চিমমুখী (উত্তরবঙ্গগামী) যানবাহনের সংখ্যা ছিল ২১ হাজার ২৮০টি, যেখান থেকে আদায় হয় ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, একদিনে এত বেশি সংখ্যক যানবাহন ও টোল আদায়ের ঘটনা এর আগে কখনও ঘটেনি। এটি এখন পর্যন্ত সেতু ব্যবস্থাপনার ইতিহাসে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

যানবাহনের অতিরিক্ত চাপ সত্ত্বেও সড়কে বড় ধরনের কোনো যানজট হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, “সেতুর পশ্চিম প্রান্তে কড্ডার মোড় থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কের কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি। মাঝে মাঝে ধীরগতি থাকলেও সামগ্রিকভাবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ঈদের ছুটির প্রথম দিনেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে উত্তরবঙ্গমুখী মানুষের যাত্রা বেড়ে গেছে। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়ক ও সেতু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলা আজিজনগরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ২৪ আগস্ট, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে আজিজনগর ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) ইসলামপুর

শাহজাদপুরে বাসদের লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): ৮ ঘণ্টা শ্রম, বাঁচার মতো ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিক স্বার্থবিরোধী সব কালাকানুন বাতিলের দাবিতে আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ১লা বৈশাখ ১৪৩২ (১৪ এপ্রিল ২০২৫) সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নববর্ষ উদযাপিত হয়েছে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

পাকিস্তানে ৮০০ বিলিয়ন রুপির স্বর্ণের খনির সন্ধান

অনলাইন ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ দাবি করেছেন, অ্যাটকে ২৮ লাখ তোলা স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। যার

নতুন আঙ্গিকে বিএনপির ওয়েবসাইট, দেওয়া যাবে চাঁদাও

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওয়েবসাইটের নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে। এতে দলের ইতিহাস, ভিশন, মিশন, অঙ্গ ও সহযোগী সংগঠনের তথ্যসহ অনেক বিষয় নতুন

মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার দুই রাজ্যে পরিচালিত সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, জোহর