মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শুরু বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম আলোচিত হত্যা মামলা-সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু হচ্ছে আগামী বুধবার (২৩ এপ্রিল), থেকে। ২০২০ সালে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা, যেটি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। মঙ্গলবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই মামলাটিকে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে মূলতবি বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি চলবে। মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের রায়ে মামলাটির প্রধান আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে খালাস দেওয়া হয়।

র‌্যাব ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়, যেখানে এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের দেওয়া মৃত্যুদণ্ড নিশ্চিত করতে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে কারাগারে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরাও আপিল করেন। বহু প্রত্যাশিত এই শুনানির মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ শুরু হচ্ছে, যা দেশে বিচার প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে অসচ্ছল শিক্ষার্থীরদের স্কুল ব্যাগ উদ্ধার

আব্দুল্লাহ আল মাহমুদ ,শাহজাদপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শাহজাদপুরে উপজেলায় ৮ মাস আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিতরনের জন্য বরাদ্দকৃত স্কুল ব্যাগ এলজিডি’র অফিস থেকে

ভূমিকম্পে মেট্রোরেলের চার স্টেশনে ফাটল, খুলে পড়েছে টাইলস

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২১ নভেম্বর) পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার মেট্রোরেলের চারটি স্টেশন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল, ফ্লোর ও টাইলসে দেখা গেছে ফাটল। এতে যাত্রীদের

রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী একটি ডানপন্থী দল ও তাদেরেকে মেইনস্ট্রিম হতে দেননি এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বক্তব্যের প্রতিবাদ

চাঁদাবাজদের বুকে টেনে অন্য ভালো কাজে যুক্ত করব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে পণ্যমূল্য স্বাভাবিক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় আনতে হলে চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূল করতে হবে। তিনি

ভোট দিতে এসে কেন্দ্রেই সন্তান প্রসব করলেন প্রসূতি!

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সন্তান প্রসব করেছেন মোছা. আম্বিয়া খাতুন নামে এক প্রসূতি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের

দুটি পত্রিকাসহ সাংস্কৃতিক সংগঠন ভবনে অগ্নিসংযোগ টাঙ্গাইলে ‘পিএমএ’ তীব্র নিদা ও প্রতিবাদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলা’ ও ‘দ্য ডইলি স্টার’-এর কার্যালয়ে একদল দুর্বত্ত কর্তৃক