মেঘালয় সীমান্তে ৫ বাংলাদেশি আটক, তিনজনের দাবি আ.লীগ সদস্যপদ

অনলাইন ডেস্ক: মেঘালয়ের শিলং সংলগ্ন দক্ষিণ–পশ্চিম খাসি হিলস জেলার সীমান্ত এলাকায় যৌথ অভিযানে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও মেঘালয় পুলিশ। সীমান্তবর্তী একাধিক গ্রামে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

দেশটির নিরাপত্তা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতদের মধ্যে তিনজন দাবি করেছেন, তারা বাংলাদেশের আওয়ামী লীগের সদস্য এবং রাজনৈতিক কারণে ভারতে আশ্রয় নিতে গিয়েছেন। একজন জানান, তিনি গিরগিটি ধরতে সীমান্ত পেরিয়েছেন, আরেকজনের বক্তব্য ছিল অসংলগ্ন।

বিএসএফ কর্মকর্তারা এই বক্তব্যকে সন্দেহের চোখে দেখছেন। তাদের ধারণা, রাজনৈতিক পরিচয়ের দাবি তদন্ত ও আইনি প্রক্রিয়া জটিল করার একটি কৌশল হতে পারে। আটক ব্যক্তিদের কাছ থেকে কোনো বৈধ নথি পাওয়া যায়নি। এ ঘটনায় বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ডের (বিজিবি) কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠিয়েছে।

ভারতের নিরাপত্তা বাহিনীর তথ্যানুযায়ী, সম্প্রতি এই সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের ঘটনা বেড়েছে। অনেক ক্ষেত্রেই অনুপ্রবেশকারীরা পেশাগত, অপরাধমূলক কিংবা কৌতূহলবশত সীমান্ত অতিক্রম করেন। তবে রাজনৈতিক আশ্রয়ের দাবি এই প্রথম সামনে এল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আটক পাঁচজনকে বর্তমানে শিলংয়ের পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আদালতে পেশের প্রস্তুতি চলছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর–পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদারের সুপারিশ করেছে বিএসএফ।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত ইসলামী যুব বিভাগ বাঁশখালী পৌরসভার কমিটিতে সভাপতি তৈয়ব, সেক্রেটারী রাসেল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ বাঁশখালী পৌরসভা শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য মুহাম্মদ আবু তৈয়ব কে সভাপতি ও মুহাম্মদ রাসেল

বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের

গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার টানা ক্ষমতায় টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী

এক বছর কেটে গেলেও হৃদয়ের মরদেহের সন্ধান মেলেনি, মেলেনি শহীদের স্বীকৃতিও

টাঙ্গাইল প্রতিনিধি: গোপালপুরের হতদরিদ্র পরিবারের সন্তান মো. হৃদয় (২০)। নিজের লেখাপড়ার খরচ ও পরিবারের হাল ধরতে গাজীপুরের কোনাবাড়ীতে যান তিনি। শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালানো।

জাকসু র্নিবাচন কমিশনারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে

আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ