মেঘালয়ে বাংলাদেশি নাগরিক পিটিয়ে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় অবৈধ অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে।

মেঘালয় পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কৈথা কোণা গ্রামের বাসিন্দারা ওই বাংলাদেশিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে মাহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে মঙ্গলবার (১২ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম আকরাম, তিনি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, সোমবার অন্তত আটজন বাংলাদেশি অনুপ্রবেশকারী রোংদাংগাই গ্রামের এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করে এবং গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। এ সময় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে অনুপ্রবেশকারীরা পালানোর চেষ্টা করে। এতে আকরামসহ ছয়জনকে আটক করে বেধড়ক মারধর করা হয়।

দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টিউলিপের বিতর্কিত ভোট: প্যালেস্টাইনপন্থী গ্রুপকে ‘সন্ত্রাসী’ ঘোষণা যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের পার্লামেন্টে প্যালেস্টাইনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বুধবার (২ জুলাই)

শাহজালাল বিমানবন্দরের আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৭টি

ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় মোকামতলা দাখিল

সিরাজগঞ্জ যমুনা পাড়ের কাশফুলের উন্মাদনা যেন মায়াবী

নজরুল ইসলাম: এক পাশে নদ, অন্য পাশে সাদা বকের সারির মতো যেন পালক ফুলিয়ে হাওয়ায় দুলছে কাশফুল। এ যেন যমুনা নদীর পাড়ে সবুজের ভেতর অনেকটা

ইরানে বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি

অনলাইন ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা

ঈদের দিনেও ইরানে হামলা, বিস্ফোরণে কেঁপেছে তেহরান

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের সকালেও ইরানে স্বস্তি ফেরেনি। রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহরে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর বিমান হামলায় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয়