মুম্বাই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ল

অনলাইন ডেস্ক: ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। প্রবল বৃষ্টির মধ্যে সোমবার (২১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, কোচি থেকে ছেড়ে আসা ফ্লাইটটি অবতরণের সময় ভেজা রানওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একপাশে সরে যায়। এতে বিমানের চাকা ও একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানে থাকা যাত্রী ও ক্রুদের কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে কারিগরি পরীক্ষার জন্য গ্রাউন্ডেড করা হয়। এনডিটিভির হাতে আসা ছবিতে দেখা গেছে, বিমানের পেছনের অংশে কাচের টুকরো লেগে রয়েছে এবং একটি ইঞ্জিনে দৃশ্যমানভাবে ক্ষতির চিহ্ন রয়েছে।

এ ঘটনায় প্রধান রানওয়ে ০৯/২৭ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প রানওয়ে ১৪/৩২ চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে রানওয়ের আংশিক বন্ধ থাকায় ফ্লাইট সূচিতে বিলম্ব ঘটতে পারে।

এদিকে, সোমবার ভোর থেকে মুম্বাইয়ে টানা ভারি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে ব্যাঘাত দেখা দিয়েছে। এই আবহাওয়া বিমান চলাচলেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতর প্রবেশ করেছেন নেপালের শত শত বিক্ষোভকারী। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন তারা।

সিলেটে পানি সঙ্গে বাড়ছে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক: সিলেট, বিয়ানীবাজার ও বড়লেখা: সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কুশিয়ারা নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে প্রবল স্রোতে জকিগঞ্জ উপজেলার অন্তত ৫০টি গ্রাম

সিরাজগঞ্জে বাড়ির আঙিনায় গাঁজার গাছ উদ্ধার, যুবদল নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় বসতবাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষের অভিযোগে মাহবুবুর রহমান (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক কোরিয়ান বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, পথে পথে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে শিল্পাঞ্চলীয় এলাকায়। এতে রাজধানী থেকে মানুষের বাড়ি ফেরার ঢল নেমেছে। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে

শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট