মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশি ফেরত দিল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশু ও পাঁচ নারীসহ ১৭ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫–এর নিকট নোম্যান্সল্যান্ড এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ৬ বিজিবি এবং ভারতের পক্ষে ১৬১ বিএসএফ-এর কোম্পানি কমান্ডাররা অংশ নেন।

ফেরত আসা সবাই খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করে এবং দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

বিকাল ৩টায় ৬ বিজিবির চুয়াডাঙ্গা সেক্টরের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেরত আসা বাংলাদেশিদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদের

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা.

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, গোরখোদক মনু মিয়া। যেখানে যতদূরই হোক না কেন, মৃত্যু সংবাদ পেলেই আর স্থির থাকতে পারেন

দীর্ঘ সাত মাস তরুণীর সাথে শারীরিক সম্পর্ক করে মামুন,অতঃপর

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী (২৫)। রোববার (২ মার্চ) সকালে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে

মার্কিন হামলার আশঙ্কার মাঝেই যুদ্ধের মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশটির উপসাগরীয় দক্ষিণ উপকূলে সামরিক মহড়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের হামলার তীব্র আশঙ্কার মাঝেই

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক: সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দেশে একটি

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনক হত্যার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও গলাকেটে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলিয়ে আহত করার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত