মিল্ক ভিটায় ভেজাল দুধ সরবরাহ: পাবনায় দম্পতির কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুর উপজেলায় ডিটারজেন্ট, তেল, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে ভেজাল দুধ তৈরি ও রাষ্ট্রায়ত্ত দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটায় সরবরাহের অভিযোগে এক দম্পতিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত ৭ আগস্ট দুপুরে গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে তারেক হোসেন ও তাঁর স্ত্রী মুন্নী খাতুনকে হাতেনাতে আটক করা হয়। ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছানাউল মোর্শেদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে তাঁরা ভেজাল দুধ তৈরি করে বাঘাবাড়ী মিল্ক ভিটায় সরবরাহ করছিলেন।

আদালত তারেক হোসেনকে এক বছরের এবং মুন্নী খাতুনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি দুজনকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রদান করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ছানাউল মোর্শেদ বলেন, “এই দম্পতি ডিটারজেন্ট, তেল, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড দিয়ে দুধ তৈরি করছিলেন। আরও কয়েকজনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে। অনুসন্ধান চলছে এবং প্রমাণ মিললেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পাবনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোফাজ্জল হোসাইন বলেন, “ভেজাল দুধ তৈরির বিষয়ে আমরা সজাগ আছি। কেউ তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী একটি ডানপন্থী দল ও তাদেরেকে মেইনস্ট্রিম হতে দেননি এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বক্তব্যের প্রতিবাদ

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা

পতিত সরকারের প্রকল্প এগিয়ে নিচ্ছে স্থানীয় সরকার বিভাগ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। যখন যে দল ক্ষমতায় এসেছে সে দলের প্রভাবশালী ব্যক্তি বা রাজনীতিকরাই গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয় পরিচালনা করে

সিমের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিমকার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক অপরাধে সিমকার্ড ব্যবহার হয় অন্যের নামে। নির্বাচনের আগেই সিমকার্ডের সংখ্যা কমানো হবে। এক

গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে সেমি-পাকা টিনশেড একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কেমিক্যাল বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক

হঠাৎ রাজনীতিতে উত্তাল, জনমনে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই বক্তব্যের পক্ষে-বিপক্ষে বিভিন্ন দল