মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন নিহত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট নামক স্থানে বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫টার দিকে একটি লুবেটের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় পিকআপ চালক ও হেলপারসহ তিন জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেসরকারি কোম্পানিতে চাকুরিরত সিরাজগঞ্জ জেলার আব্দুর রশিদের ছেলে মেকাইল রয়েছেন। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে থানার পুলিশ জানায়, সাভার থেকে সিরাজগঞ্জগামী একটি পিকআপভ্যান এদিন বিকাল ৫টার দিকে বাসা-বাড়ির মালামাল নিয়ে মহাসড়কের ওইস্থানে পৌঁছলে সামনে থাকা একটি লুবেটকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ ধুমড়ে-মুচরে গিয়ে চালক, হেলপার ও মালামালের মালিক ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে ধুমড়ে-মুচরে যাওয়া পিকআপভ্যানটি সরিয়ে নেয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, নিহতদের মধ্যে মেকাইল নামে একজন বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন। তিনি তার বাসা পরিবর্তনের মালামাল সরাতে পিকআপভ্যানটি ভাড়া করে সাভার থেকে রওনা দেন। এছাড়া নিহতদের মধ্যে একজন পিকআপের চালক অপর জন হেলপার। তবে এদিন রাত ৮টায় এ খবর পাঠানোকালে বাকি দুইজনের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত বাকি দুইজনের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা

নজরুণ ইসলামঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে ভাঙ্চুর ও হামলায় সেনাবাহিনীর সরব উপস্থিতি টের পেয়ে অন্যান্য বসতভিটা ভাঙতে পারেনি দুর্বৃত্তরা। গতকাল রোববার (৭জুন)

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। বুধবার (৩০ জুলাই) দুপুরে

সম্মানিত ব্যক্তির হাতে হাতকড়া: যৌক্তিকতা ও বাস্তবতা!

মাহমুদুর রহমান দিলাওয়ার সম্প্রতি বাংলাদেশের একজন সুপরিচিত আলেমেদ্বীন ও ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী ইব্রাহীমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ২টার দিকে রাজধানীর

তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামায়াত: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ প্রত্যাবর্তনকে ঘিরে যেমন উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা, তেমনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছে

খেলাধুলায় বিশ্বাঙ্গনে প্রতিনিধিত্বকারীদের দায়িত্ব নেবে রাষ্ট্র: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সব বিভাগে একটি করে ক্রীড়া

জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সঙ্গে

অনলাইন ডেস্ক: তামিম ইকবালের হার্টে সফলভাবে রিং পরানোর পর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের ডিরেক্টর ডাক্তার রাজীব হাসান জানিয়েছিলেন, বাঁহাতি ওপেনারের শারীরিক অবস্থা অনুকূলে আছে। এবার