মিছিল বের করার চেষ্টা স্থানীয়রাই ধরে ফেললো আ. লীগ কর্মীদের, ১৩ জনকে পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট: খুলনায় মিছিল বের করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু এগোতে পারলো না স্থানীয়দের বাধায়। তারা ধরে ফেলে মিছিলকারীদের। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।

বুধবার (৪ জুন) দুপুরে নগরীর নিজখামার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ১৩ জনকে তাদের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, দুপুরে কিছু নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করে। এ সময় তারা ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে তারা আটকাতে পারে ১৩ জনকে। কয়েকজন পালিয়ে যায়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

স্থানীয়দের মারধরে একজন আহত হয়েছে বলে জানায় পুলিশ। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নেয়া হয়েছে লবণচরা থানায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

আটক আওয়ামী লীগ কর্মীরা খুলনার ডুমুরিয়ার চুকনগর, খরনিয়া এবং রূপসাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ত্রীকে চমক দিতে দ্রুত ডিউটি শেষ করে,বাসায় গিয়ে দেখেন স্ত্রী পরকীয়া’

নিজস্ব প্রতিবেদক: বিশেষ দিনে প্রিয়তমাকে সারপ্রাইজ দিতে নানা উপহার নিয়ে অফিস থেকে আগে আগে বাসায় ফেরেন এক স্বামী। ভেবেছিলেন, আজকের দিনটি হবে ভালোবাসা আর আনন্দে

রাজশাহী বিভাগে কালবৈশাখী ও তীব্র বজ্রপাতের আশঙ্কা: আবহাওয়াবিদদের সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে

সিরাজগঞ্জে মামা-মামি-মামাতো বোনকে খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও মামাতো বোন হত্যার দায়ে ভাগনে রাজিব কুমার ভৌমিক (৩৬), নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১১ মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন এবং ১১টি

জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বিএনপির নেতা!

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে। জেলার শ্রীনগর উপজেলার

গণভোট ইস্যুতে দ্রুতই সিদ্ধান্ত হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে। তবে খুব দ্রুতই