মার্চ ফর গাজায় অংশ নিতে যাওয়ার পথে টাঙ্গাঈলে ২ মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ জন আহত

নিজস্ব প্রতিবেদক: মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে টাঙ্গাঈলের ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১১ জন জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার একটি টিম যাত্রা করে। বেলা ১১টার দিকে টাঙ্গাঈলেরর ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ১৩ জন যাত্রী গুরুতর আহত হন।’

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) আনিছুর আশেকীন বলেন, ‘সকালে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। এটি ধনবাড়ী এলাকার ঘটনা। আহতদের কয়েকজন জামালপুর হাসপাতালে ভর্তি আছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল

জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রসহ যেকোন স্থানে প্রবেশের ক্ষমতা পাবে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচন বাধাগ্রস্ত করার যেকোন অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রসহ যেকোন সময় যেকোন স্থানে প্রবেশ করতে

শীলকূপে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত সেবাপক্ষ-২৫ ইংরেজী উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে শীলকূপ ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়। শুক্রবার

সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট

ডেস্ক রিপোর্ট: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের (ফ্ল্যাট) সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বাজারমূল্য প্রায়

যশোরে এক মসজিদে বিদেশিসহ প্রায় ১৬০০ মুসল্লির ইতিকাফ

যশোর প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে যশোর সদর উপজেলার একটি মসজিদে বিদেশিসহ প্রায় ১ হাজার ৬০০ মুসল্লি ইতিকাফে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ জন বিদেশি

জন্মের পরই দেওয়া হবে এনআইডি : মন্ত্রিপরিষদ সচিব

শর্তসাপেক্ষে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইনে জন্মের পরপর জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিধান রাখা হয়েছে। ১০ অক্টোবর দুপুরে সচিবালয়ে